টিকরপুরে সিএনজি-নসিমন সংঘর্ষে নিহত ১

প্রকাশ:

শেয়ার করুন:

নবাবগঞ্জ উপজেলার টিকরপুর এলাকায় আজ সকাল সকাল সিএনজি চালিত অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ৫ জুলাই ২০২৬, শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে টিকরপুর বাজারের কাছে নবাবগঞ্জ-দোহার সড়কে দ্রুতগতির একটি সিএনজি ও বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। সিএনজি চালক ও নসিমনের চালক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে। এ ঘটনায় সড়কে প্৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। এলাকাবাসী এই সড়কে প্রায়ই দুর্ঘটনার জন্য দ্রুতগতি ও দায়ী করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

‘মাদককে না বলুন’ প্রতিপাদ্যে কলাকোপায় মাদক নির্মূল কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফয়সাল, নবাবগঞ্জ (ঢাকা): "মাদকাসক্তরা দুর্বল, আমরা সংঘবদ্ধ। আপনারা ভয় পাবেন না; আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হলে সমাজ...

নবাবগঞ্জে ৫ বছরের শিশু অপহরণ, ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার

নবাবগঞ্জ থেকে ৫ বছরের শিশুকে অপহরণ করার ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর...

রাশিয়া যুদ্ধে নিহত নবাবগঞ্জের সাঈদ মোল্লা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সাঈদ মোল্লা (৩৫)। তিনি ১৬ লাখ টাকা...

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...