বেকারত্ব বাড়ায় এমন শিক্ষা ব্যবস্থা বাদ দিতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ:

শেয়ার করুন:

বাংলা ভাষাকে সর্বক্ষেত্রে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বেকারত্ব বাড়ায় এমন শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে কার্যকরী ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলা ভাষাকে সব জায়গায় গুরুত্ব দিতে হবে। বিশ্ব দরবারে করতে হবে প্রতিষ্ঠিত। প্রাথমিক শিক্ষায় পাঠদান পদ্ধতি আরও যুক্তিযুক্ত করতে হবে। শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর দিতে হবে গুরুত্ব। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা ঠিকমত দিতে না পারলে দেশ গঠন সম্ভব নয়। বিশ্বমানের শিক্ষা সারাদেশে ধারাবাহিকভাবে চালু করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যতগুলো দফতর রয়েছে, সবগুলো দুর্নীতিমুক্ত দেখতে চান বলেও জানান মন্ত্রণালয়ের দায়িত্বে আসা সরকারের এই দুই প্রতিনিধি।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দুয়ারে ডেঙ্গু মৌসুম: গতানুগতিক কার্যক্রমে আটকে আছে মশক নিধন

দেশে বর্ষাকাল শুরু হতেই এডিস মশার বংশবিস্তার এবং ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই আক্রান্ত...

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। এ পরিকল্পনার আওতায় সারা দেশে ২০টি হাসপাতাল হবে। এর...

শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী

বর্তমান সরকার অতীতের যেকোনো সময়ের তুলনায় শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসা শুরু হয়েছে

রোববার (১৫ জুন) নেপালের বাংলাদেশ দূতাবাসের এক‌টি সূত্র জানায়, নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রিপক্ষীক চুক্তির আওতায়...