একুশে বইমেলা ২০২৬ শুরু ২৫ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ পর্যন্ত

প্রকাশ:

শেয়ার করুন:

অমর একুশে বইমেলার তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।

অমর একুশে বইমেলার তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বইমেলা ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। বৈঠকে এবারের মেলায় স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি তারা আজ বেলা ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। আজ সন্ধ্যা ৬টায় লটারির ভিত্তিতে স্টল বরাদ্দ দেয়া হবে। আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করা লাগবে না বলেও জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

বাংলা একাডেমিতে সভা শেষে নতুন সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া মওকুফ করা হবে।’ সরকারের এমন সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন। বইমেলায় সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সম্মিলিত উদ্যোগেই এবারের মেলাকে সফল করে তুলতে হবে।’

নির্ধারিত সূচি অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি প্রদান করা হবে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।

জাতীয় সংসদ নির্বাচনের কারণে পহেলা ফেব্রুয়ারি এবার বইমেলা শুরু হয়নি। তবে সাবেক অন্তর্বর্তী সরকার ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা জানিয়েছিল।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী

বর্তমান সরকার অতীতের যেকোনো সময়ের তুলনায় শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসা শুরু হয়েছে

রোববার (১৫ জুন) নেপালের বাংলাদেশ দূতাবাসের এক‌টি সূত্র জানায়, নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রিপক্ষীক চুক্তির আওতায়...

তৃতীয় ধাপে ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করবে এনসিপি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আরও ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীর...

আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের

আগামী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে আনুমানিক ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সোমবার (০৮ জুন) ত্রয়োদশ...