নবাবগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১, পরিবারের প্রশ্ন তারা এখন কিভাবে চলবে?

প্রকাশ:

শেয়ার করুন:

তৌহিদ,নিউজ৩৯ঃ ঢাকার নবাবগঞ্জে দ্রুতগতির নোয়া গাড়ির ধাক্কায় মহাদেব রায় (৫৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আহত নবদীপ তালুকদার (৬৫)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে পাড়াগ্রাম-নবাবগঞ্জ সড়কের চন্দ্রখোলা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহাদেব ওই এলাকার বেনি মাধব রায়ের ছেলে। নবদীপ তালুকদার একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাজের উদ্দেশ্যে মহাদেব বাড়ি থেকে বের হয়ে তার বাড়ির পাশে চন্দ্রখোলা রাস্তায় এসে দাঁড়ান। এ সময় নবদীপ তালুকদারও তার সঙ্গে ছিলেন। হঠাৎ ঢাকা থেকে দোহারের মৈনটঘাটের দিকে যাওয়া একটি নোয়াহ মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনকে ধাক্কা দেয়। তারা ছিটকে পড়েন এবং গাড়িটিও খাদে পড়ে যায়।

ঘটনার পর আহত দুজনের মধ্যে মহাদেবের অবস্থা খুব খারাপ দেখে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবদীপ তালুকদার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মহাদেবের বড় বোন লক্ষ্মী মন্ডল বলেন, তার ভাই রোজ আনেন রোজ খান। তার তিন সন্তান। এক মেয়ে, ২ ছেলে। তারা এখন কিভাবে চলবে? এছাড়া এনজিওতে মহাদেবের অনেক ঋণ রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

রাশিয়া যুদ্ধে নিহত নবাবগঞ্জের সাঈদ মোল্লা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সাঈদ মোল্লা (৩৫)। তিনি ১৬ লাখ টাকা...

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

নবাবগঞ্জে নিখোঁজের ৮ দিন পর নারায়ণের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক আশিক হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর নারায়ণ সরকার (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত...