দোহারে আমীনকে আটকে রেখে হত্যা চেষ্টা

প্রকাশ:

শেয়ার করুন:

দোহার উপজেলায় আমির হোসেন (৪৫) নামে এক গ্রাম্য আমীনকে পিটিয়ে হত্যা চেষ্টার সময় বিল্লাল মোড়ল (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত বিল্লাল দোহার ও নবাবগঞ্জ থানার ডাকাতিসহ কয়েকটি মামলার আসামি বলে পুলিশ জানায়। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নারিশা ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত বিল্লাল মোড়ল দক্ষিণ শিমুলিয়া গ্রামের মৃত রউফ মোড়লের ছেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট রিপন মোড়লসহ অজ্ঞাত আরো ২/৩ জন পালিয়ে যায়। এ সময় তারা আমীর হোসেনকে মারধর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় বলে অভিযোগে করা হয়।

এ ঘটনায় দোহার থানায় আমির হোসেন নিজে বাদী হয়ে মামলা করেছেন। এতে বিল্লাল মোড়ল ও রিপন মোড়লসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করা হয়েছে। দোহার থানার ওসি সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বিল্লাল মোড়ল দোহার ও নবাবগঞ্জ থানার একাধিক ডাকাতি মামলার আসামি। তাছাড়াও তার নামে একাধিক মামলা রয়েছে। এতদিন সে আদালতের জামিনে ছিল। ওসি সিরাজুল ইসলাম শেখ আরো বলেন, গত সোমবারের ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে বিল্লাল মোড়ল ও রিপন মোড়লসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার সকালে বিল্লালকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

রাশিয়া যুদ্ধে নিহত নবাবগঞ্জের সাঈদ মোল্লা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সাঈদ মোল্লা (৩৫)। তিনি ১৬ লাখ টাকা...