দোহার-নবাবগঞ্জে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপিত

প্রকাশ:

শেয়ার করুন:

স্বাধীনতা দিবসে শহীদদের সম্মান জানাতে বিভিন্ন শ্রেণি পেশার হাজারও মানুষ দোহার-নবাবগঞ্জের উপজেলা পরিষদের শহীদ বেদীতে পুষ্পস্তব্ক অর্পণ করেছেন। ফুলে ফুলে ছেয়ে গেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এ সময় অনেকেই নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গোটা বাংলাদেশের ন্যায় পদ্মা কলেজে, জয়পাড়া কলেজ, নবাবগঞ্জ কলেজেও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একযোগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা।

এরপর পরই শুরু হয়  আলোচনা সভা। আলোচনায় উঠে আসে মহান মুক্তিযুদ্ধে বাংলার বীর যোদ্ধাদের অবদানের কথা। উঠে আসে মহান মুক্তিযুদ্ধে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা। আরও উঠে আসে বর্তমান সময়ে যে দুর্বার গতিতে বাংলাদেশের উন্নতি হচ্ছে প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারি হচ্ছে তাও এ স্বাধীনতার ফসল।

এ সময় বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে আহবান জানান।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

রাশিয়া যুদ্ধে নিহত নবাবগঞ্জের সাঈদ মোল্লা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সাঈদ মোল্লা (৩৫)। তিনি ১৬ লাখ টাকা...

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

নবাবগঞ্জে নিখোঁজের ৮ দিন পর নারায়ণের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক আশিক হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর নারায়ণ সরকার (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত...