ইভটিজিং এর প্রতিবাদ করায় নবাবগঞ্জে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

প্রকাশ:

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার কোলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোঃ রাশেদূল ইসলাম নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাশেদুলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করতে বলেন। বর্তমানে তাকে মিটফোর্ড হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২রা এপ্রিল ২০১১ইং সকাল সাড়ে নয়টার দিকে যথারীতি স্কুলের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসছিল। স্কুলের মূল গেটের সামান্য দূরে  লিটন, আলাল, সজিব ও তার সঙ্গীরা মিলে রাস্তায় অবস্থান করে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এই ঘটনার প্রতিবাদ করে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোঃ রাশেদূল ইসলাম। প্রতিবাদ করায় বখাটেরা তার পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। রাশেদুলের চিৎকার শুনে অন্য ছাত্ররা এসে তাকে উদ্ধার করে এবং দুই বখাটে লিটন ও আলালকে ধরে গনধোলাই দেয়। পরে স্কুলের প্রধান শিক্ষক নবাবগঞ্জ থানার পুলিশকে খবর দিলে, পুলিশ এসে লিটন ও আলালকে থানায় নিয়ে যায়। এঘটনার প্রতিবাদে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী বিক্ষোভ করে এবং ঢাকা-বান্দুরা সড়ক দুই ঘন্টা অবরোধ করে যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় রাশেদুলের বাবা আব্দুর রশিদ বাদি হয়ে লিটন,  আলাল ও সজিবের নামে একটি মামলা দায়ের করেছেন।

 

replica Breitling uk

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...