এইচএসসি পরীক্ষা শুরু: দোহারে পরীক্ষার্থী সংখ্যা ৭১৫জন

প্রকাশ:

শেয়ার করুন:

কাজি জিয়াদ / মো: ইমরান ♦ সারা দেশের মতো আজ দোহারেও স্বতস্ফূর্তভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। দোহারের তিনটি কলেজ, জয়পড়া কলেজ, পদ্মা কলেজ ও মালিকান্দা মেঘুলা কলেজ থেকে এবার সর্বোমোট পরীক্ষার্থীর সংখ্যা ৭১৫জন, তবে দুটি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহনকারীর সংখ্যা ছিল মোট ৭১০জন। আজ পরীক্ষার প্রথম দিনে দোহারের দুটি কেন্দ্র পরিদর্শন করেন থানা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ দত্ত। পরীক্ষা শুরু হওয়ার প্রায় এক ঘন্টা পর প্রথমে তিনি জয়পাড়া কলেজ কেন্দ্র পরিদর্শন করেন, এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মাহ্বুবুর রহমান এবং এরপর তিনি মালিকান্দা মেঘুলা কলেজ পরিদশর্ন করেন। প্রথম পরীক্ষা বাংলা হওয়ায় দুটি কেন্দ্রেই শান্তিপূর্ন ও নকল মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে কেন্দ্র পরিদর্শকরা জানান।

HscExam

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...