মোটর সাইকেলের ধাক্কায় আহত শিশু

প্রকাশ:

শেয়ার করুন:

মোঃ আব্দুর রহমান

নবাবগঞ্জ থানার জয়কৃষ্ণপুর ইউনিয়নের কঠুরী বেড়িবাদে মোটর সাইকেলের ধাক্কায় মারাত্নকভাবে আহত হয় পাঁচ বছরের একটি মেয়ে শিশু। শিশুটি আশায়পুরের মোঃ আনেছের মেয়ে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটা নাগাদ এই দূর্ঘটনা ঘটে।

শিশুটি মোটর সাইকেলের ধাক্কায় ছিটকে প্রায় দশ হাত দূরে গিয়ে পড়লে মাথায় প্রচন্ড আঘাত পায় এবং মাথা ফেটে যায়। সাথে সাথে ড্রাইভারকে গ্রামবাসী আটক করে।

কিন্তু প্রতক্ষ্যদর্শীরা জানায় সম্পূর্ণ দোষ ড্রইভারের নয় বরং শিশুটি রাস্তা ক্রসিং করতে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়ালে গতিশীল মোটর সাইকেলটি তাকে আঘাত করে। এতে মোটর সাইকেলের ড্রাইভারসহ অন্য এক আরোহী গুরুতর আহত হয়। আহত শিশুটিকে জরুরি ভিত্তিতে বারুয়াখালী ক্লিনিকে নেয়া হলে তার মাথায় চারটি সেলাই করা হয়।

প্রাথমিক চিকিৎসার পর ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার জানান শিশুটিকে জরুরি ভিত্তিতে ঢাকা পাঠাতে হবে। তারপর শিশুটিকে ঢাকা পাঠানো হয়েছে। মোটর সাইকেলের ড্রাইভারকে অটক করলে তিনি বলেন শিশুটির চিকিৎসায় যত টাকা খরচ হবে তা সে বহন করবে।এই কথার ভিত্তিতে ড্রাইভরকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে।

 

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...