এটি একটি ডাকঘর: বিশ্বাস করুন আর নাই করুন

প্রকাশ:

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার: দোহার উপজেলার নয়াবাড়ি ও কুসুমহাটি ইউনিয়নের আংশিক এলকার জন্য স্থাপিত ডাকঘরের বর্তমানে বেহাল অবস্থা। এটি দেখে বোঝার উপায় নেই যে এটি একটি ডাকঘর।

১৯৮৮ সালে পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গনে বিখ্যাত বাহ্রা বাজারের সাথে সাথে দক্ষিন বাহ্রা ডাকঘরও নদী গর্ভে বিলীন হয়ে যায়। তারপর এই পোস্ট অফিস আন্তা গ্রামের নাসির মিলিটারির বাড়িতে অস্থায়ী ভাবে স্থানান্তরিত করা হয়। কিন্ত তারপর দীর্ঘ ২০ বছরেরও হয়নি ডাকঘরটির নির্দিষ্ট কোন অফিস। জোড়া তালি দিয়ে চলছে এই পোস্ট অফিসটির কার্যক্রম।

যে ঘরটিতে চলছে পোস্ট অফিসটির কার্যক্রম সেই ঘরটিতে নেই কোন আসবাবপত্র নেই কোন বেড়া। ঘরটি এলাকাবাসী তাদের দৈনন্দিন কার্যক্রমে ব্যবহার করে।

এই পোস্ট অফিসের পিয়ন শ্রী মেঘলাল সরকার। ৮৫ বছর বয়সে তিনিই চালাচ্ছেন এই ডাকঘরের কার্যক্রম। তিনি নিউজ ৩৯ এর প্রতিনিধিকে জানান বর্তমানে চিঠিপত্র পূর্বের মত আসে না। আসে শুধু কিছু বই আর তালাকনামা। তাছাড়া সরকার থেকেও দেয়া হয় না কোন সুযোগ সুবিধা, তাই নিয়োগ হচ্ছে না নতুন কোন পিয়ন।

এই এলাকার অন্যতম প্রয়োজনীয় এই ডাকঘরের আশু উন্নতি দাবি করেছেন ভুক্তভোগি জনগন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...