দোহারে মুখোমুখি অবস্থানে মহাজোট–১৮ দলীয় জোট

প্রকাশ:

শেয়ার করুন:

নিউজ ৩৯ রাজনৈতিক প্রতিবেদকঃ তিন দিনের হরতাল কর্মসূচীতে উত্তপ্ত হয়ে উঠেছে দোহার উপজেলার রাজনীতি। আতঙ্ক বিরাজ করছে সবার মাঝে কি হয়। হরতাল কর্মসূচী কেন্দ্র করে মাঠে থাকার ঘোষণা দিয়েছে দোহার উপজেলা বিএনপি ও ১৮ দলীয় জোট । একই সাথে মাঠে থেকে তা প্রতিরোধের ঘোষণা দিয়েছে দোহার উপজেলা আওয়ামিলীগ। এই ব্যাপারে যুবদল সভাপতি উমায়ুন ইসলাম খালেদ নিউজ৩৯কে বলেন, আর বসে থাকার উপায় নেই। দেশ বাঁচাতে, মানুষ বাচাতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামীকাল থেকে দোহারে সর্বাত্নক হরতাল পালন করা হবে। প্রতিটি নেতা-কর্মী বিভিন্ন স্থানে অবস্থান নিবে। একই সাথে তিনি পুলিশি অভিযানে নেতা-কর্মীরা ঘরে থাকতে পারছে না বলে জানান। এই ব্যাপারে ছাত্রদল নেতা আবুল হাশেম ও কবির শেখকে ফোন করা হলেও তারা যোগাযোগ করেননি।ইসলামী ছাত্রশিবিরের দোহার সদর সভাপতি সেলিম উদ্দীন বলেন, দলের প্রতিটি নির্দেশ আমরা মেনে চলি। জাতীর সকল স্বার্থে শিবির এগিয়ে এসেছে। আগামীকাল হতে শুরু হওয়া হরতাল শিবির বিভিন্ন স্থানে অবস্থান নিবে এবং হরতাল সফল করবে ইনশাল্লাহ। এই ব্যাপারে দোহার উপজেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান বলেন, দলের নির্দেশ অনুযায়ী আগামিকাল তারা মাঠে থেকে এর জবাব দিবেন। ছাত্রলীগ এই হরতাল প্রতিরোধ করবে। উপজেলা ছাত্রলীগ সেক্রেটারী রাজীব শরিফ নিউজ৩৯কে বলেন, আওয়ামিলীগ- ছাত্রলীগ জানে কিভাবে আন্দোলন করতে হয় এবং কিভাবে রাজপথে থেকে তা প্রতিরোধ করতে হয়। রবিবার সকাল থেকে জয়পাড়াস্থ আওয়ামিলীগের কেন্দ্রীয় কার্‍্য্যালয়ে গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের নেতৃত্বে সকল নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিবে এবং এই অবৈধ হরতাল প্রতিরোধ করবে। 

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...