দোহার-নবাবগঞ্জের সকল প্রবেশ পথ বন্ধ করে দেয়া হবে- আবু আশফাক

প্রকাশ:

শেয়ার করুন:

বিএনপি’র নির্বাহীর কমিটির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আশফাক মোবাইল সাক্ষাৎকারে ৬০ ঘণ্টার হরতাল প্রসংগে বলেন, আগামী ৩ দিন দোহার নবাবগঞ্জের সকল প্রবেশ পথ বন্ধ করে অচল করে দেয়া হবে ঢাকা-১ আসনকে। ইতিমধ্যে শনিবার রাত থেকে ঢাকা-বান্দুরা সড়ক অবরোধ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। 

তিনি আরও বলেন, বিএনপি রাজপথে থাকবে। আন্দোলনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা বৈঠক করে নিজেদের কৌশল ঠিক করে নিয়েছে। ঢাকা বিচ্ছিন্নসহ অসহযোগ আন্দোলন শুরু হবে। এবার বাধা এলে তা উপড়ে ফেলা হবে, আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জন করেই ঘরে ফিরবে বিএনপি।

একদিকে হামলা ও অন্যদিকে সরকারের সংলাপের কথা শুধু স্ববিরোধী অবস্থানই নয়, এর মাধ্যমে সরকার জনগণকে বিভ্রান্ত করছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...

কেরানীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, news39.net, ঢাকা | ২৫ এপ্রিল, ২০২৬: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) একটি বিশেষ অভিযানে...

কঠিন অবস্থানে প্রশাসন: ডাকবাংলোর বালু সরাতে ৩ দিনের আল্টিমেটাম

গাজী নাদিম,news39.net: মুকসুদপুর ডাকবাংলোতে রাস্তার পাশে বালু স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে আগামী ৩ দিনের...