মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানে নতুন মাত্রা পেল নির্বাচনী আমেজ

প্রকাশ:

শেয়ার করুন:

নিউজ39 ডেস্ক : নির্বাচনী তফসীল অনুযায়ী আজ ২ মে থেকে শুরু হল ঢাকা অঞ্চলের প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের কার্যক্রম। তাই সকাল থেকে দোহার – নবাবগজ্ঞ উপজেলা নির্বাচন অফিস ছিল অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি কর্মব্যস্ত। প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র সংগ্রহের জন্য উপজেলায় আসলে তাদের ব্যস্ত পদচারনায় মুখরিত হয়ে পড়ে উপজেলা প্রাঙ্গন। চেয়ারম্যান পদে জন্য ৫০০০ টাকার ও মেম্বার পদের জন্য ১০০০ টাকার পে অর্ডার সোনালি ব্যাংকে জমা দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মনোনয়ন পত্র সংগ্রহের পর তারা ব্যস্ত হয়ে পড়েন মনোনয়ন পত্র পূরণের জন্য। প্রয়োজনীয় তথ্য – উপাত্ত প্রদানের মাধ্যমে মনোনয়নপত্র পূরণ করেন প্রার্থীরা।

মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান গতকাল শুরু হয়েছে, শেষ হবে আগামী ৫ মে। তাই এখনো অনেক সম্ভাব্য প্রার্থীদের আজ দেখা যায়নি মনোনয়নপত্র সংগ্রহ করতে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...