নবাবগঞ্জে বন্যায় নির্ঘুম রাত

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর, বারুয়াখালী ইউনিয়নে পদ্মা নদীর পানি প্রবেশ করে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এলাকার যোগাযোগ রক্ষায় বিভিন্ন স্থানে বাঁশের সাঁকো তৈরী করে যাত্রায়াত করছে পানিবন্দি মানুষেরা।

এক স্থান থেকে অন্য স্থানে যেতে ওইসব গ্রামের মানুষ নৌকা অথবা কলাগাছের ভেলায় চরে বাজার, হাট থেকে শুরু করে সব ধরনের যোগাযোগ রক্ষা করছে।

এছাড়া বিষধর সাপের ভয়ে অনেকেই নিদ্রাহীন রাত কাটাচ্ছে। ঘুরে দেখা গেছে, নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের রাজাপুর, বালেঙ্গা, ঘোষাইল, রায়পুর, আশয়পুর, কঠুরি, তিতপালদিয়া, পশ্চিম সোনাবাজু, গ্রামের বাড়ি ঘরসহ ফসলি জমি দফায় দফায় প্লাবিত হচ্ছে।

পুকুর ও মাছের ঘের পদ্মা নাদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ওইসব এলাকার লোকজন জোয়ারের সময় উচু জায়গা কিংবা নিকটস্থ বিদ্যালয়ে গিয়ে আশ্রয় নিচ্ছে।

এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষ কোন সাহায্য সহযোগিতা পায় নি বলে অভিযোগ করেন। জয়কৃষ্ণপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আফছল বিবি (৫০) জানান, তার স্বামী তিন বছর আগে মারা গেছে। “এ্যাহন ছেলের কাছে থাহি। কয়দিন ধইর‌্যা জোয়ারের পানিতে ঘর তলাইয়া যায়। রাইতে নাতি দুইডারে কোলে লইয়া খারাইয়া থাকতে অয়। রায়পুর গ্রামে গৃহবধূ তাসলিমা বেগম জানান, বর্ষা আসলেই মোগো ঘর বাড়ি তলায়াই যায়। ঠিক মত চুলা ধরাইতে পারি নাই। রাইত অইলে সাপের ভয়ে পোলা পান লইয়া স্কুলে যাইয়া থাহি।”

একই কথা বললেন ওই গ্রামে পানিবন্দী ডালিয়া বেগম (৪৫), নূরজাহান (৩৫), শাহাভানু (৫০), হাসন ভানু (৪৫) সহ আরো অনেকেই।

রায়পুর গ্রামের কৃষক আমজেত হাওলাদার বলেন, “যারা বেঁড়ি বাধের ঐ পাশে আছে পানি কি জিনিস তা তারা জানেও না সব মরন হইছে আমাগো। প্রতি বছরই পানিতে চলাইআ মরি কেই খুঁজ খবর নেয় না।” দু’হাত দিয়ে দুরের গ্রামগুলো প্লাবিত হওয়ার দৃশ্য দেখিয়ে তিনি আরো বলেন, “ওইসব গ্রামের মানুষের জীবন যে সামনে ক্যামনে চলবে, হেইয়া আল্লায়ই ভালো জানে।”

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...