ঢাকার দোহার উপজেলায় ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ (প্রত্যাশা-২)” প্রকল্পের আওতায় প্রবাসবন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দোহারের জয়পাড়া সেভেনস্টার রেস্টুরেন্টে এ সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রবাসবন্ধু ফোরামের দোহার শাখার সভাপতি শামীম আরমান।
সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি হেলেনা বেগম, সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক রওশন আক্তার রিনি, তথ্য ও প্রচার সম্পাদক কাজী রাজীব, সদস্য ফয়সাল ফজলু, এমএইচ মেহেদী, উজ্জল মাহমুদ, তানিয়া সুলতানা, সুরভী ইসলাম, বিল্লাল হোসেন ও চায়না আক্তার। এছাড়া ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার রাবেয়া বসরী আখিঁ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় প্রবাসীদের নিরাপদ অভিবাসন, বিদেশফেরতদের টেকসই পুনঃএকত্রীকরণ এবং প্রবাসবন্ধু ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
