দোহার উপজেলায় পশু হাসপাতালের বেহাল দশা

প্রকাশ:

শেয়ার করুন:

মো: মামুন ♦ দোহার উপজেলার একমাত্র পশু হাসপাতালের অবস্থা শোচনীয়। এখানে প্রতিদিন হাঁসমুরগী,গরুছাগলসহ অসংখ্য পশুপাখি চিকিৎসার জন্য আনা হলেও ডাক্তারের সংখ্যা নগন্য।পশু হাসপাতালে সর্বমোট ডাক্তারের সংখ্যা ৮ জন। এছাড়া দোহার উপজেলার একমাত্র পশুহাসপালে কোন ল্যাবরেটরি না থাকায় পশুপাখির রোগ নির্ণয় করা যাচ্ছে না। এতে করে অনেক পশুপাখি সঠিক চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এদিকে দোহার উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থাকলেও মাঠ পর্যায়ে চিকিৎসকের সংখ্যা মাত্র ৪ জন। যেখানে প্রয়োজন সর্বনিন্ম ১০ জন। এছারাও এটি উপজেলার একমাত্র সরকারি পশুহাসপাতাল। বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ সরবরাহের কথা থাকলেও ঔষুধের অভাবে তা সম্ভব হচ্ছে না। বছরে মাত্র ৮০ থেকে ৯০ হাজার টাকার ঔষুধ আসছে সরকার থেকে। এতে করে যারা দরিদ্র তারা সঠিকভাবে তাদের গৃহস্থলী পশুপাখির যত্ন ও সুচিকিৎসা নিতে পারছে না। এ বিষয়ে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডঃ রফিকুল ইসলাম বলেন, “দোহার উপজেলায় পশুহাসপাতালে অতিশিঘ্রই একটি ল্যাবরেটরি, বিশেষজ্ঞ ডাক্তার সহ ঔষুধ সরবরাহ বাড়াতে হবে এবং রোগে আক্রান্ত পশু হাসপাতালে আনার জন্য একটি কাবার্ড ভ্যান দরকার।”

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...