দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল হক বেপারী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৪ মে) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম আজ (রবিবার) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মতামত দিন
