নিয়ন্ত্রন হারিয়ে ব্রেক বিহীন যান ‘নসিমন’ পুকুরে

প্রকাশ:

শেয়ার করুন:

জাকির হোসেন ♦ চালের কুঁড়ো বহনকারী একটি নসিমন রাস্তা থেকে ছিটকে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটেছে দোহার থানার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা গ্রামে অবস্থিত বান্দু খাঁর মাঠের কাছে। দুর্ঘটনায় নসিমন চালক আহত হয়েছেন

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে যে, ২৩শে এপ্রিল বেলা ৫ টার দিকে ধোয়াইর বাজার সংলগ্ন খেজুর তলা থেকে ছেড়ে আসা ৪০ টি কুঁড়োর বস্তা বহন কারী একটি নসিমন বান্দু খাঁর মাঠের পাশ দিয়ে যাবার সময় একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। চালক সময়মত লাফিয়ে নামলেও বস্তাসহ নসিমনটি পাশের পুকুরে গিয়ে পড়ে। মাঠে ফুটবল খেলতে থাকা যুবকেরা এসে আহত নসিমন চালককে উদ্ধার করে। পরে তাদের সহযোগিতায় নসিমনটি পানি থেকে উঠানো হয়। তবে এই দুর্ঘটনায় গাড়ীর তেমন কোন ক্ষতি হয়নি। ৪০ বস্তা কুঁড়ো উদ্ধার করা হয়েছে।

নসিমনে ব্রেক না থাকার ফলে ও চালকের বেপরোয়া ভাবে গাড়ী চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। সরকারী ভাবে নিষিদ্ধ হওয়া স্বত্ত্বেও দোহার, নবাবগন্জ ও কেরানীগন্জের আঞ্চলিক সড়কগুলোতে, এমনকি ঢাকা-মাওয়া মহাসড়কে এই যানবাহন অবাধে চলছে। এ বিষয়ে প্রশাসনের নজরদারী দেখা যায় না। ফলে প্রতিনিয়তই এমন দূর্ঘটনা ঘটে চলছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...