নববর্ষ উদযাপনে দোহার-নবাবগঞ্জে বিদেশী সংস্কৃতির আবির্ভাব

প্রকাশ:

শেয়ার করুন:

কাজি জিয়াদ ♦ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। বাঙ্গালী জাতি বাংলার লোক সংস্কৃতিকে তুলে ধরে নানা উৎসবের মাধ্যমে এই দিনটি উদযাপন করে থাকে। কিন্তু, দোহারনববাগঞ্জে বিভিন্ন উৎসবের মাধ্যমে দিনটি উদযাপিত হলেও কয়েকটি স্থানে দেখা গেছে বিদেশী সংস্কৃতির ব্যবহার। দোহার ও নবাবগঞ্জের রাস্তায় তরুণদের অংশগ্রহনে চলন্ত পিকআপ ভ্যান ও ট্রাকে করে যে আনন্দউৎসবের আয়োজন ছিল সেখানে বাংলা গানের স্থলে শোনা গিয়েছে হিন্দি আর ইংরেজি গান।

এছাড়া ও দোহারের বিভিন্ন স্থানে আয়োজিত নৃত্যানুষ্ঠানেও ছিল একই অবস্থা। বৃহস্পতিবার সন্ধায় নববর্ষ উদযাপনের উদ্দেশ্যে দোহারের মালিকান্দা চিতাখোলা ও সুতারপাড়া আব্দুল হামিদ হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত নৃত্যানুষ্ঠানে গিয়ে দেখা গেছে সেখান কার নৃত্য শিল্পীরা বাংলা গানের পাশাপাশি হিন্দি আর ইংরেজি গানের সাথে নৃত্য করছে। এ প্রসঙ্গে নৃত্যানুষ্ঠানে অংশগ্রহন করতে আশা মেঘুলার একটি ড্যান্স ক্লাবের সাথে কথা বললে তারা জানান, মানুষকে আনন্দ দেওয়াটাই তাদের প্রধান উদ্দেশ্য এবং দর্শকরাও এটা উপভোগ করছে বলে তার দাবী করেন। তারা আরো বলেন, হিন্দি বা ইংরেজি গানে নেচে স্টেজ যতটা মাতানো যায় বাংলা গানে তা সম্ভব না।

এ ব্যাপারে অনুষ্ঠান উপভোগ করতে আশা দর্শক দের মতামত জানতে চাইলে তারা বলেন, দেশী বা বিদেশী যেকোন সংস্কৃতিই হোক না কেন তারা সব ধরনের অনুষ্ঠানে অংশগ্রহন করতে রাজি।

এই বিষয়ে ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের দোহার আঞ্চলিক শাখার এক কর্মকর্তা জনাব কাজি জুনায়েদ আমাদের বলেন, “এই দিবসে হিন্দি গান আর মাইকেল জ্যাকসনের গানের সাথে নাচানাচি করা খুবই দুঃখজনক। এবং এটি বাঙ্গালী জাতীর জন্য একটি অশুভ লক্ষণ। কেননা একটি প্রবাদ আছে, ‘একটি দেশকে ধ্বংস করতে হলে সে দেশের সংস্কৃতিকে ধ্বংস করে দাও।”

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...