নবাবগঞ্জে পূঁজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশ:

শেয়ার করুন:

হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবাবগঞ্জ উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে দোহার-নবাবগঞ্জ কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই চাঁদ তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ভাস্কর কান্তি চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির নবাবগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, ঢাকা জেলা পুজা উদযাপন পরিষদের সদস্যসচিব আশিষ কুমার মজুমদার, নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান, উপজেলা প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিতাভ পাল অপু, ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য রাহুল দাস প্রমুখ।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

রাশিয়া যুদ্ধে নিহত নবাবগঞ্জের সাঈদ মোল্লা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সাঈদ মোল্লা (৩৫)। তিনি ১৬ লাখ টাকা...

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

নবাবগঞ্জে নিখোঁজের ৮ দিন পর নারায়ণের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক আশিক হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর নারায়ণ সরকার (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত...