নবাবগঞ্জে পৌষপার্বণে গরুর দৌড় প্রতিযোগিতা

প্রকাশ:

শেয়ার করুন:

আসাদ সবুজ♦ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে ঢাকার নবাবগঞ্জে পৌষপার্বণ ও সাকরাইন উপলক্ষে বৃহস্পতিবার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলায় গরু দৌড় প্রতিযোগিতা ও মেলার আয়োজন করা হয়। পৌষপার্বণের মেলা উপলক্ষে বাড়িতে নানা পিঠাপুলির আয়োজন রয়েছে। চন্দ্রখোলা কালীমন্দির চত্বর ও ফসলের মাঠে আগে থেকেই গরু দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত রাখা হয় বড় এলাকাজুড়ে খোলা জায়গা।

উপজেলার বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশু-কিশোরের উপস্থিতিতে অনাড়ম্বর পরিবেশে বিকাল ৩টা থেকে গরু দৌড় প্রতিযোগিতা শুরু হয়। উৎসুক জনতার ভিড়ে মাঠের চারপাশ ভরে ওঠে।

চন্দ্রখোলা এলাকার স্কুলশিক্ষক রঞ্জিত জানান, পৌষ মাসের শেষ দিনে প্রতি বছরই এ এলাকায় সাকরাইন উপলক্ষে মেলা ও গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রাম বাংলার পুরনো সংস্কৃতি হিসেবে এ মেলা দেখতে মানুষ প্রতিবছরই এ দিনের অপেক্ষায় প্রহর গোণে।

যন্ত্রাইল এলাকার বাসিন্দা কৃষকলীগ নেতা শেখ আবুল কালাম আজাদ জানান, এ মেলা ও পৌষ সাকরাইন গ্রামাঞ্চলের মানুষের কাছে আনন্দ বয়ে আনে। বিশেষ করে হিন্দু অধ্যুষিত এ এলাকার প্রতিটি ঘরেই পিঠাপুলির আয়োজনে অতিথি আপ্যায়ন করা হয়। তাই পৌষ সাকরাইনকে ঘিরে যেমন সংস্কৃতির উৎসব ঘটে তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতির সৌহার্দ্যতাও বেড়ে যায়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...