সুমন হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশ:

শেয়ার করুন:

দোহার উপজেলার উত্তর জয়পাড়ার সুমন  হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সামসুদ্দীন ওরফে সামসুকে (৪৫) গ্রেফতার করেছে  দোহার  থানা পুলিশ। সোমবার রাত ২টার দিকে পঞ্চগড় জেলার বোদা থানার পুলিশের সহযোগিতায়  মারিয়া নামক  এলাকা থেকে তাকে  গ্রেফতার করা হয়।

এ বিষয়ে দোহার থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ডা. শহিদুল ইসলামের নেতৃত্বে দোহার থানা পুলিশ পঞ্চগড় জেলার বোদা থানার পুলিশের সহযোগিতায় পঞ্চগড়ের মারিয়া থেকে সামসুকে  গ্রেফতার করে দোহার থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, সুমন হত্যার অন্যতম প্রধান আসামি সামসুদ্দীনকে গ্রেফতারের পর পুলিশ বাকি আসামিদের  গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।

গত ১৮ ডিসেম্ভর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  সুমনকে (২০) ডেকে নিয়ে  জবাই করে হত্যা করা হয়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...

কেরানীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, news39.net, ঢাকা | ২৫ এপ্রিল, ২০২৬: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) একটি বিশেষ অভিযানে...

কঠিন অবস্থানে প্রশাসন: ডাকবাংলোর বালু সরাতে ৩ দিনের আল্টিমেটাম

গাজী নাদিম,news39.net: মুকসুদপুর ডাকবাংলোতে রাস্তার পাশে বালু স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে আগামী ৩ দিনের...