ডেস্ক রিপোর্টঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অন্তর্বর্তী সরকারের উদ্দেশে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ, তাই সম্মানের সঙ্গে বিদায় নেওয়া উচিত।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মোহনগঞ্জে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাবর আরও বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, যা মোকাবিলায় নেতাকর্মীদের রাজপথে প্রস্তুত থাকতে হবে।
তিনি দাবি করেন, ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় তাকে ১৭ বছর কারাগারে রেখেছিল এবং কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে চাপ সৃষ্টি করেছিল। তবে তিনি কোনো ষড়যন্ত্রের অংশ হননি বলে জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদারসহ দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
