ডেস্ক রিপোর্টারঃ ঢাকা জেলা বিএনপির সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচন জরুরি। তারেক রহমানের নেতৃত্বে আমরা এই নির্বাচন চাই।”
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ধামরাইয়ের যাত্রাবাড়ী মাঠে আয়োজিত সমাবেশে তিনি বলেন, বর্তমান সরকার অতীতের মতো এবারও জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করলে তা মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন এবং বিএনপির ৩১ দফার সংস্কারে এক ব্যক্তি দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না—এমন বিধান রাখা হয়েছে।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন হবে।”
আপনার মতামত দিন



