খাল ভরাট করে ইট ভাটা: ইসলামপুরের দুই জনকে জরিমানা

প্রকাশ:

শেয়ার করুন:

দোহার উপজেলার ইসলামপুর খালপাড় গ্রামে খাসজমি দখল ও খাল ভরাট করে ইটভাটা নির্মাণ করা এবং ভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে ইসলামপুরের ইসমাইল ভুঁইয়া ও আবুল হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা এ অর্থদ- দেওয়ার নির্দেশ দেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই গ্রামে অবৈধভাবে সরকারি জমি দখল ও খাল ভরাট করে ইটভাটা নির্মাণ করেন স্থানীয় প্রভাবশালী ইসমাঈল ভূঁইয়া ও আবুল হোসেন। শুধু তাই নয়, কয়েক দিন ধরে ভাটায় কাঠও পোড়ানো হচ্ছিল। এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এতে খাসজমি দখল ও খাল ভরাট করে ইটভাটা নির্মাণ করা এবং ভাটায় কাঠ ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালত ইটভাটা মালিকদের ৫০ হাজার টাকা অর্থদ- দেন। সেই সঙ্গে মালিক আবুল হোসেনকে দুদিনের মধ্যে এর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, খাল ভরাট করায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে দুর্ভোগে পড়ে ওই গ্রামের পাঁচ শতাধিক পরিবার। শুষ্ক মৌসূমে পানি দূষিত হয়ে গ্রামবাসী পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে আসছিল।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...