ঈদ উৎসবেও ভাঙ্গন দোহার থানার পদ্মা পাড়ের মানুষের

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী, মাহমুদপুর, বিলাসপুর ও সুতারপাড়া ইউনিয়নে পদ্মার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে এই চার ইউনিয়নের শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। একমাত্র সম্বল ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে পথে বসেছেন অনেক মানুষ।
বাসিন্দারা জানান, পদ্মার তীর ঘেঁষে গড়ে ওঠা নয়াবাড়ী, মাহমুদপুর, বিলাসপুর ও সুতারপাড়া ইউনিয়নে ভাঙনের ফলে অনেকটা বদলে গেছে দোহারের মানচিত্র। ভাঙনের বিষয়ে উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমুল হক বলেন, কিছু এলাকায় ভাঙনের বিষয়ে তাঁরা জেনেছেন। বাকি এলাকাগুলোর খোঁজ নেওয়া হচ্ছে।

সুতারপাড়া ইউনিয়নের মধুরচর গ্রামে গিয়ে দেখা গেছে, মধুরচর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ঘরহারা মানুষ।
গ্রামবাসী জানান, অনেকে ঘরবাড়ি হারিয়ে উপজেলার আড়িয়ল বিল এলাকার দুবলী গ্রামে চলে গেছে। কয়েক দিন থেকে ভাঙন অব্যাহত থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কেউ ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেননি। ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা না নিলে শিগগিরই মধুরচর ও আলীনগর গ্রাম দুটি পদ্মায় বিলীন হয়ে যাবে বলে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা।

পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত মধুরচর গ্রামের দুলু মোল্লা বলেন, ‘পদ্মার ভাঙনে আমরা ভিটামাটি হারাইয়া রাস্তায় পইড়া গেলাম বাবা। কেউ তো আমাগো দেখতে আইলো না।’
সুতারপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরুজ ব্যাপারী বলেন, নদীভাঙনের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দিতে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভাঙনের কারণে নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রাঘাট ও দেওয়ানবাড়ী মোড় এলাকায় দোহার-মানিকগঞ্জ বেড়িবাঁধের বেশির ভাগ অংশ ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মান্নান বলেন, এ মুহূর্তে তাঁরা কিছুই করতে পারছেন না। তবে নয়াবাড়ী এলাকায় দুটি পয়েন্টের জন্য জরুরি ভিত্তিতে কাজ করতে চার কোটি টাকার একটি প্রকল্প চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...

কেরানীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, news39.net, ঢাকা | ২৫ এপ্রিল, ২০২৬: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) একটি বিশেষ অভিযানে...

কঠিন অবস্থানে প্রশাসন: ডাকবাংলোর বালু সরাতে ৩ দিনের আল্টিমেটাম

গাজী নাদিম,news39.net: মুকসুদপুর ডাকবাংলোতে রাস্তার পাশে বালু স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে আগামী ৩ দিনের...