প্রতিবেদক, মো.ফয়সালঃ ৯ এপ্রিল, ২০২৫, বুধবার, নবাবগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট টিম ঐতিহাসিক খেলারাম দাতার কোঠা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। সামাজিক মাধ্যমে জানা যায়, এই স্থাপনাটি বর্তমানে পরিত্যক্ত এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের অবহেলার কারণে এটি রক্ষণাবেক্ষণহীন হয়ে পড়েছে।
২০২৫ সালের ৫ই আগস্ট এক হামলায় ভবনের তালা ভেঙে যায়, এরপর থেকে এটি অবহেলিত। রেড ক্রিসেন্ট টিম আজ ঐতিহাসিক এই স্থানটি পরিষ্কার করে তার রক্ষণাবেক্ষণের গুরুত্ব তুলে ধরেছে। স্থানীয়দের কাছে প্রশাসনের দাবি, দ্রুত ভবনটির সংরক্ষণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়া হোক, এবং দর্শনার্থীদের ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
আপনার মতামত দিন
