দোহার উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রকাশ:

শেয়ার করুন:

দোহার উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ওই ছাত্রীর (১৫) মা ৩ জনের বিরুদ্ধে মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় শাওন (২৫) নামে এক যুবককে আটক করেছে দোহার থানা পুলিশ। শাওন উপজেলার গাজীর টেক এলাকার লুৎফর রহমানের ছেলে। মামলার অন্য অপর দুই আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, নবাবগঞ্জ উপজেলার ঐ নারীর সাথে সাথে দীর্ধদিন ধরে পরিচয় হয় জয়পাড়া আরিয়ান ফ্যাশনের কর্মচারী ফয়সাল সিকদারের (২৫)। বুধবার তিনি আরিয়ান ফ্যাশনে আসলে ফয়সাল সিকদার ও দোকানের অন্য দুই কর্মচারী শাওন (২৫) ও বাবুল (২৩) কে নিয়ে পাশের ড্রিম চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে গেলে ফয়সাল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় দুই যুবক সহযোগিতা করে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার ৩ জনকে আসামী করে দোহার থানায় একটি মামলা দায়ের করে। শুক্রবার সকালে শাওনকে আরিয়ান ফ্যাশনের সামনে থেকে আটক করে। বৃহস্পতিবার ধর্ষিতাকে ফরেনসিক টেস্টের জন্য ঢাকা মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা অখিল চন্দ্র সরকার জানান, আমরা একজন আসামীকে আটক করেছি অন্য আসামীদের আটকের জন্য সর্বাত্নক চেষ্টা চলছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

দোহারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার : দেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির দোহার উপজেলা শাখার...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার ও নবাবগঞ্জে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: দোহার ও নবাবগঞ্জ উপজেলায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে...