
স্পোর্টস ডেস্ক ♦ বৃহস্পতিবার বাংলাদেশ হাইকোর্ট বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ হতাশ হয়েছে। তারা এটাকে খুবেই বিরক্তিকর বলে উল্লেখ করেছেন। তবে এ সম্পর্কে কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
দীর্ঘ তিন বছর আর্ন্তজাতিক ক্রিকেটে নিষিদ্ধ পাকিস্থান। পাকিস্থানে ক্রিকেট ফেরানোর জন্য প্রচুর দেন দরবার করার পর ১ ওডিআই ও এক টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ২৮ এপ্রিল পাকিস্থানে উড়ে যাবার কথা ছিল টাইগারদের। তখন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাকিস্তান সফরের ঘোষণায় আনন্দের বন্যা বইছিল পাকিস্তার জুড়ে।
কিন্তু বৃহস্পতিবার বাংলাদেশ হাইকোর্ট বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করায় পুরো পাকিস্তানে নেমে এসেছে হতাশার ছায়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদস্যরা বাংলাদেশের বার বার সিদ্ধান্ত বদল এবং শেষ পর্যন্ত হাইকোর্টের এমন আদেশে বেশ বিরক্তি অনুভব করছেন। রীতিমত তারাও বেশ হতাশ।
২০০৯ সালে শ্রীলংকার খেলোয়াড়দের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে পাকিস্তান সফরের জন্য রাজি করেছিল পিসিবি। কিন্তু নিরাপত্তার বিষয় বিবেচনা করে বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন এ সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ নিষেধাজ্ঞার কোনো কারণ বা বৈধতা খুঁজে পাচ্ছেন না। এ ব্যাপারে পিসিবি এক বার্তায় তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, 'এটা খুবেই আশ্চর্যজনক ব্যাপার। কোনো যুক্তি সংঙ্গত কারণ এবং বৈধতা ছাড়াই বাংলাদেশের হাইকোর্ট পাকিস্তান সফরের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করল। এটা পাকিস্তান-বাংলাদেশের ক্রিকেটের সুসম্পর্ক বিপদগ্রস্ত করবে। এটা পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের কোটি কোটি ক্রিকেট ভক্তদের জন্য খুবই বিরক্তিকর।'
পিসিবির আরেক কর্মকর্তা মুহাম্মদ সুবহান আহমেদ মহসিন খানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলেন, 'আমাদের আর কোনো বিকল্প সময় ছিল না। কারণ পুরো বছর জুড়েই আমাদের দলটি ব্যস্ত। এই অল্প সময়ের মধ্যে আমরা অন্য কোনো দলকে ম্যানেজ করতে পারব না। হাইকোর্টের এমন সিদ্ধান্ত পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনকে আরো দীর্ঘায়িত করবে।'
কথা ছিল চলতি মাসের ২৯ এবং ৩০ তারিখ বাংলাদেশ ক্রিকেট দল একটি ওয়ানডে এবং একটি টি২০ খেলতে পাকিস্তান সফরে যাবে। কিন্তু এ সফরের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হাইকোর্ট চার সপ্তাহের জন্য এ সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
হাইকোর্ট বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তানে নিরাপত্তার ব্যাপারটি বিবেচনায় এনে এমন আদেশ দেন। এ সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আহম মুস্তফা কামাল কোনো কথা বলতে রাজি হননি। তিনি শুধু জানিয়েছেন যে, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সুতরাং হাইকোর্ট যে আদেশ দিয়েছে সেটা তাদেরকে মানতেই হবে।