ইকরাশী আর্দশে ২ দিন ব্যাপি ঋতু উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মো:জাকির : দোহার থানার ইকরাশী আর্দশ উচ্চ বিদ্যালয়ে উদযাপন করা হল ঋতু উৎসব ও বিজ্ঞান মেলা। গত ১৮ ও ১৯ শে মে দুই দিন ব্যাপি বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র – ছাত্রীরা স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে। দুই দিন ব্যাপি এই মেলায় বিভিন্ন ধরণের স্টল বসে ছিল। ছাত্র-ছাত্রীরা দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে তাদের স্টল-গুলোর মাধ্যমে। মোট স্টলের সংখ্যা ছিল প্রায় ৪০ টির ও বেশি। ছাত্র ও ছাত্রীরা তাদের শিক্ষকগনের সহযোগিতায় ও তত্ত্ববধানে তাদের স্টলগুলোর মাধ্যমে দেশের ঐতিয্য ও ইতিহাস তুলে ধরে। স্টল গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল বর্তমান বৈজ্ঞানিক আবিষ্কার ও জনপ্রিয় বৈজ্ঞানিক যন্ত্রগুলোর সাথে সকলের সাথে পরিচিত করে দেওয়া।

 i

 

 

কোঠাবাড়ীতে এবার ইরি ধানের বাম্পার ফলন

আল আমিন♦ নবাবগঞ্চ উপজেলার কোঠাবাড়ীর চকে এবার ইরি ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি বছরের মত এবারও সেখানে ইরি ধানের চাষ করা হয়। এবার কৃষকদের সঠিক পরিচর্যা ও পর্যাপ্ত পানি সেচ, সারের পর্যাপ্ত যোগান এই ফসল ফলাতে ভুমিকা রেখেছে। তাছাড়া সঠিক সময়ে বৃষ্টি হওয়ায় এবং শীলা বৃষ্টি না হওয়ায় ফলন ভাল হয়েছে বলে জানান ইরি প্রজেক্টের মালিকেরা। তারা আরো বলেন যে এবার লোডশেডিং কম হওয়ায় তাদের তাদের সেচ কাজে কোন অসুবিধা  বা সমস্যা হয়নি। তাছাড়া এবার ধানের রোগ বালাই না থাকায় এবার কৃষকরা ধানের বাম্পার ফলন ঘরে তুলতে পারবেন বলে যানান মবজেল ও ফজল খান নামের দুই প্রজেক্ট মালিক। গত বছর বিদুৎ সমস্যার কারনে বিদুৎ এর পাশাপাশি তেলের মাধ্যমে তারা তারা প্রজেক্ট চালান। এতে তাদের খরচ বেড়ে যায় কয়েক গুন। ফলশ্রুতিতে তারা বিরাট আর্থিক ক্ষতির সমুক্ষিণ হন। এবার এই সমস্যা সমাধান হবার কারনে কৃষকের সাথে সাথে প্রজেক্ট মালিকরাও এবার আর্থিক ভাবে প্রচুর লাভবান হবেন। গত কয়েক দিন ধরে ধান কাটা শুরু হয়েছে। এবার ধানের ফলন দেখে কৃষকরাও সন্তুষ্ট হয়েছন। এখন ধান সংগ্রহ ও মারাই এর কাজ শুরু হয়েছে। জমির মালিকদের কাছ থেকে জানা যায় এবারের ধানে চিটার পরিমান তুলনা মুলক ভাবে কম। এবারের এই বাম্পার ফলনের ফলে হাসি ফুটেছে সাধারন কৃষকের মুখে।

দোহারে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারনায় প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে

আসিফুর রহমান ♦ ৩১ মে অনুস্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন দোহারের ৮ টি ইউনিয়নের মাঝে ৬ টি ইউনিয়নে অনুস্ঠিত হবে। সীমানা সংক্রান্ত জটিলতার কারনে রাইপাড়া ও সুতারপাড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে। ৬ টি ইউনিয়ন হলো নয়াবাড়ী,কুসুমহাটি, বিলাসপুর, মাহমুদপুর, নারিশা ও মুকসুদপুর। এই ৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য ৩৭ জন প্রার্থী প্রতিদন্দ্বীতা করবেন। নির্বাচনের বাকি আছে আর মাত্র এক সপ্তাহের কিছু বেশী সময়। এখন তুঙ্গে উঠেছে নির্বাচনী প্রচারনা। প্রার্থীরা ছুটে বোড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামে। নির্বাচনী এই প্রচারনা প্রার্থীরা চালিয়ে যাবেন। শেষ মূর্হত পর্যন্ত তারা এগিয়ে থাকতে চান তাদের প্রতিদন্দ্বীদের থেকে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তানা ছুটে বেরাচ্ছেন ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত।অংশ নিচ্ছেন বিভিন্ন উঠান বৈঠকের। তারা আলোচনা করছেন সাধারণ মানুষদের সাথে। তাদের বলেছেন তার  বিভিন্ন প্রতিশ্রুতির কথা। তেমনি শুনছেন তারা শুনছেন ইউনিয়নের বাসীর প্রত্যাশার কথা। প্রার্থীরা চেষ্টা করছেন যত বেশী সম্ভব ভোটারদের কাছে

এদিকে ১৬ তারিখে প্রার্থীদের প্রতীক বিতরণ করা হলে নির্বাচন পেয়েছে নতুন আমেজ। পোস্টারে পোস্টারে সয়লাব হয়ে গেছে এলাকাগুলো। রশিতে পোস্টারে লাগিয়ে তা ঝুলিয়ে দেয়া হচ্ছে রাস্তায়। রাস্তাঘাটে ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। প্রত্যেক প্রার্থীই নির্বাচন আচরণ বিধির ব্যাপারে যথেস্ট সর্তকতা অবলম্বন করেছেন। যাতে কেন প্রার্থী তার বিরুদ্ধে কোন অভিযোগ না করতে পারে। তাই এখন পর্যন্ত নির্বাচনী বিধির কোন লঙ্ঘন কোথাও দেখা যায় নি।sf

ইতিহাসের এই দিনে: মে ১৭

মে ১৭

১৫৪০: শের খান মোগল সম্রাট হুমায়ুনকে কানৌজে পরাজিত করেন।

১৭৯২: একটি গাছের নিচে২৪ জন ব্যবসায়ী নিউ ইয়র্ক স্টক এক্সচেন্জ গঠনের প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেন, সেই যায়গাটি আজ ওয়াল স্টৃট নামে পরিচিত।

১৯৪০: দ্বীতিয় বিশ্বযুদ্ধে জার্মানী বেলজিয়ামের ব্রাসেলস দখল করে।

১৯৫৬: মিসর গণপ্রজাতন্ত্রী চীনকে (কম্যুনিস্ট চীন) স্বীকৃতি দান করে।

১৯৮৪: ইরাক-ইরান যুদ্ধে ইরাককে সমর্থন করায় কুয়েত ও সৌদি আরবের তিনটি তেল ট্যাংকারে হামলা করে ইরান।

ইতিহাসের এই দিনে: মে ১৫

১৯৩০: এই দিন এলেন চার্চ বিশ্বের প্রথম বিমানবালা হন।

AC

এলেন চার্চ

১৯৪৮: স্বাধীনতা ঘোষণার ঘন্টাখানেক পর ট্রান্স জর্দান, লেবানন, ইরাক ও সিরিয়া ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫১: AT&T প্রথম কোম্পানী হিসেবে দশ লাখ শেয়ারহোল্ডার অর্জন করে।

১৯৮৮: সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করে।

ইতিহাসের এই দিনে: মে ৯

১৯৩৬: ইতালী ইথিওপিয়া অধিকার করে।

১৯৪৫: এই দিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় উসৎসব উদযাপন করে।

১৯৯৪: দক্ষিণ আফ্রিকার নবনির্বাচিত সংসদ নেলসন মেন্ডেলাকে রাষ্ট্রপতি মনোনিত করে, তিনি হন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ঞ রাষ্ট্রপতি।

২০০৪: রাজধানী গ্রজনীতে এক বোমা বিষ্ফোরণে তেইশ জন লোক সহ চেচনিয়ার রাষ্ট্রপতি আহমেদ কাদিরভ নিহত হন।

চেয়ারম্যান পদপ্রার্থী ছুরিকাহত

দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়েনর চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মোল্লাকে (৫৫) ঢাকার পল্টনে হামলা করেছে দুর্বিত্তরা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে গত ২ মে সোমবার, বিকেল তিনটার সময় শাহীন মোল্লা তার নির্বাচনী এলাকা দোহারের বিলাসপুর ইউনিয়ন থেকে দুইটি মাইক্রোবাস যোগো প্রায় ২০/২২ জন সমর্থক নিয়ে বিএনপির সিনিয়র নেতা ব্যারিস্টার নাজমূল হুদার সাথে সাক্ষাত করার উদ্দেশ্যে ঢাকার পল্টনস্থ মেহরাব প্লাজার সামনে পৌছুলে ২৫/২৬ জনের একটি সন্ত্রাসী দল শাহীন মোল্লাকে পাশে ডাকে। তিনি তাদের কাছে যেতে অস্বীকৃতি জানালে দুর্বিত্তরা তার পেটে রিভলবার ঠেকিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়। এবং তাকে ছুড়ি দিয়ে আঘাতের চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে তার শরীরে বিভিন্নস্থানে জখমের সৃষ্টি হয়। সমর্থক-কর্মীরা দৌড়ে এসে আহত শাহীন মোল্লাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এ নিয়ে বিলাসপুর ইউনিয়নে চাপা উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য বিলাসপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি আক্তার হোসেন সমর্থন পেয়েছিলেন। পরবর্তীতে আক্তার হোসেন বদলে শাহীন মোল্লাকে সমর্থন দেয় বিএনপি। ধারণা করা হচ্ছে এর জের হিসেবে এই ঘটনা ঘটেছে।

জনগণ চাইলে আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মানের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবেন প্রধানমন্ত্রী

  • কৈলাইলে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মানের কাজ শুরু
  • দোহারেও ১০০ মেগাওয়াট বিদুৎ কেন্দ্র নির্মানের প্রতিশ্রুতি
  • এখনো আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মানের সম্ভবনা রয়েছে

ফারুক আহমেদ সজল ♦

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মান্নান খান বলেছেন, জনগণ চাইলে আড়িয়াল বিলেই বিমানবন্দর নির্মানের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবে প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিএনপি ও জামাত ষড়যন্ত্র করে জনগণকে ভুল ব্যাখ্যা দিয়ে আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নস্যাৎ করে দেয়। আড়িয়াল বিলে বিমান বন্দর নির্মিত হলে এ অঞ্চলের মানুষ আধুনিক সুযোগ সুবিধার দিক দিয়ে একশ বছর এগিয়ে যেত এ বিষয়ে সন্দেহ নেই। তারপরও বলছি দোহার, নবাবগঞ্জ ও শ্রীনগরের এলাকার মানুষ এখনো আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের জোড়ালো দাবী তুললে বঙ্গবন্ধু কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়িয়াল বিলেই বিমান বন্দর নির্মানের সিদ্ধান্ত পূর্ণবিবেচনা করবেন।“  গত বৃহস্পতিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া পিকেবি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ঢাকা শহরের মানুষকে যানজট মুক্ত ও আবাসন সমস্যা দূর করতে ইতোমধ্যেই ঢাকা শহরের আয়তন ৫৯০ বর্গ কিলোমিটারে উন্নীত করা হয়েছে। এ সরকারের আমলেই কেরানীগঞ্জের রুহিতপুরে বহুতল (২০তলা) ভবনের ফ্লাট নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানান।

এলাকার বিদ্যুৎ সমস্যা নিরসন সম্পর্কে মান্নান আরো বলেন, নবাবগঞ্জের কৈলাইলে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মানের কাজ শুরু হয়েছে। অচিরেই দোহারেও ১০০ মেগাওয়াট বিদুৎ কেন্দ্র নির্মান করা হবে। যা জাতীয় গ্রিডে যুক্ত না করে শুধু মাত্র দোহার নবাবগঞ্জের মাটি ও মানুষের উন্নয়নে ব্যবহার করা হবে।

বর্দ্ধনপাড়ায় বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফারুক আহমেদ ♦ শিক্ষা মানুষকে আলোকিত করে তুলে। তাই দেশের উন্নয়ন করতে শিক্ষিত জনগোষ্ঠি গড়ে তুলতে হবে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার বর্দ্ধনপাড়া পিকেবি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এ কথা বলেন।

গত ৫ মে নবাবগঞ্জ উপজেলার পিকেবি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. জুনায়েত বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মান্নান খান বলেন, “দেশে শিক্ষার হার বাড়াতে মহাজোট সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। একটি গোষ্ঠি সরকারের উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে বিনা ইস্যুতে রাজপথ উত্তপ্ত করতে মরিয়া হয়ে উঠেছে।“ তিনি আরও বলেন, “নারী শিক্ষাকে এগিয়ে নিতে সরকার যখন উদ্যোগ নিচ্ছে, ঠিক সে মূহুর্তে ইসলাম নামধারী কিছু দল দেশকে অস্থিতিশীল পথে ঠেলে দিতে আন্দোলনের পায়তারা করছে। সচেতন দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।“

তিনি পিকেবি উচ্চ বিদ্যালয়কে ভাল ফলাফল করার জন্য উন্নয়নমূলক সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আক্তার, প্রকৌশলী মিরাজ উদ্দিন হায়দার, আতাহার মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সাহা প্রমুখ।

অরক্ষিত বেইলি সেতু: নিয়মিতই ঘটছে দূর্ঘটনা

নিউজ ৩৯ ডেস্ক♦দোহার উপজেলার জয়পাড়া মাঝিরচর সংযোগ সড়কের প্রধান সড়কে খালের উপর স্থাপিত একটি বেইলী ব্রীজটি ঝুকিপূর্ণ অবস্থায় আছে। ব্রীজটির নাম রাশেদ মোল্লা সেতু। বিগত সরকারের সময় এই ব্রীজটি করা হয়। কিন্তু এই ব্রিজটি পুরোনো লোহা দিয়ে তৈরি করার ফলে এখনই ব্রিজের মাঝখানে কয়েক যায়গায় ভেঙ্গে গেছে। এরই দুই পাশে রেলিং করা হয়েছে অল্প কিছু লোহা দিয়ে।যার ফলে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। অসাবধানতা ও রেলিং এর অভাবে মানুষ বৃজ থেকে নিচে পড়ে যাচ্ছে প্রায়শই। গত মঙ্গলবার বিকালে ঘটে গেছে এমন এক মর্মান্তিক দূর্ঘটনা। পূর্বচর গ্রামের নিবাসী আলেপ প্রামানিক ঐ ব্রিজের উপর থেকে পড়ে মারা যান। বিলাশপুর থেকে আসা একটি ঠেলা গাড়ীর ধাক্কায় তিনি ব্রিজ থেকে পড়ে যান। ব্রিজের রেলিং না থাকায় তিনি নিজেকে ধরে রাখতে পারেন নি এবং এই সময়ে ঐ গাড়ী চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় স্থানীয় লোকজন তাকে দোহার থানা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তাররা তার অবস্থা খারাপ দেখে তাকে ঢাকা নিয়ে যেতে বলেন। পরে ঢাকা যাবার পথে দোহার বাজার পার হবার পরপরই তিনি মারা যান। তারপর লোকটিকে বাসায় ফিরিয়ে নিয়ে আসা হয়। এছাড়া কিছু দিন আগেও এক তরুণী একটি মোটর সাইকেলকে সাইট দিতে গিয়ে নিচে পরে যায় এবং অনেক দিন তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এবং এছাড়াও আরো কয়েক পানির নিচে পড়ে যাবার খবর পাওয়া গেছে। এবং ব্রীজের মাঝে ভাঙ্গা থাকায় পথচারীদের পা কেটে যাচ্ছে, এতো সব দূর্ঘটনার পরও প্রশাসনের কোন নজরদারি নেই। তাই এলাকার জনসাধারণের প্রত্যাশা অতি শিঘ্রই প্রশাসনের এর প্রতি নজর দেবে। তা না হলে ঘটতেই থাকবে এমন দূর্ঘটনা।