
প্রবাস ♦ ইতালিতে অর্থনৈতিক সংকটের কারণে ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে দশ লাখের বেশি তরুণ চাকরি হারিয়েছেন। ইতালির জাতীয় পরিসংখ্যান ব্যুরো আজ এ কথা জানিয়েছে।
এই হিসাবে বলা হয়েছে- ১৫ থেকে ২৪ বছর বয়সী কর্মীর সংখ্যা ৭১ লাখ দশ হাজার থেকে হ্রাস পেয়ে ৬০ লাখ পাঁচ হাজারে এসে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে ২০১০ সালেই দুই লাখ ৩৩ হাজার কর্মী চাকরি হারিয়েছেন বলে ইতালির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৫ থেকে ২৪ বছর বয়সী কর্মীরা।
এদিকে ইতালির প্রধানমন্ত্রী মারিয়া মন্টি গত বুধবার দেশটির শ্রম বাজার সংশোধনের বিল প্রকাশ করেছেন। তিনি একে ঐতিহাসিক বলে দাবি করলেও দেশটির শ্রমিক ইউনিয়নগুলো তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা চেষ্টা করছে।