২৮ জুন দোহারে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

প্রকাশ:

শেয়ার করুন:

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জুন বৃহস্পতিবার অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার এবং দোহার থানার সেকেন্ড অফিসার জীবন চন্দ্র। সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক পরিকল্পনা ও কর্মপদ্ধতি তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম। তিনি জানান, আগামী ২৮ জুন (রবিবার) দোহার উপজেলার ২১৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। তিনি আরও জানান, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। শিশুরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। আমি উপজেলার সকল অভিভাবকের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী ২৮ জুন নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করুন। তিনি আরো বলেন,”একই সঙ্গে সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ক্যাম্পেইন শতভাগ সফল করার আহ্বান জানাই।” সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো শিশু যেন এ সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৮ জুন রবিবার দোহার উপজেলার ২১৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এ কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহারে গুড নেইবার্স সিডিপির আয়োজনে স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

আবু নাঈম, দোহার (ঢাকা): আজ ২৪ শে জুন ২০২৬ দোহারের চরকুশাইয়ে গুড নেইবার্স দোহার সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য...

দোহারে মাদক ও বিভিন্ন মামলায় নারীসহ ৪ জন গ্রেফতার: ইয়াবা ও গাঁজা উদ্ধার

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৪...

দোহারে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ এবং অন্য মামলাই আটক ১ জন

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার থানা পুলিশ পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং অন্য মামলার আরও...

পড়াশোনা করতে বলায় অভিমান, দোহারে কিশোরীর আত্মহত্যা

দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহার উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে স্বপ্না আক্তার (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা...