আবু নাঈম, দোহার (ঢাকা): আজ ২৪ শে জুন ২০২৬ দোহারের চরকুশাইয়ে গুড নেইবার্স দোহার সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনে দুজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ১১২ জন রোগীকে বিশেষ স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ সময় রোগীদের মধ্যে স্বল্পমূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে সিডিপির প্রকল্প ব্যবস্থাপকের সভাপতিত্বে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উৎসব বৈরাগীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিডিপির সিনিয়র অ্যাডমিন অফিসার আব্রাহাম বালা, স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ দীপ দাস, আমন্ত্রিত বিশেষজ্ঞ ডাঃ মোঃ শরিফুল ইসলাম ও ডাঃ নাহিদা। এ সময় বক্তাদের হাত থেকে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। স্পন্সর শিশুর অভিভাবক ও কমিউনিটির সাধারণ মানুষ এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
