সুতারপাড়া হলের বাজারে এক রাতে তিন দোকানে চুরি

প্রকাশ:

শেয়ার করুন:

কাজি জিয়াদ ♦ ৩ই এপ্রিল রবিবার সুতারপাড়ার হলের বাজারে এক রাতে তিন দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের তালা ভেঙ্গে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তিনটি দোকান, রামপ্রাসাদ মিষ্টান্ন ভান্ডার, দিনা স্টোর ও রজনীগন্ধা ভ্যারাইটিস স্টোরএ পরপর এই চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে রামপ্রাসাদ মিষ্টান্ন ভান্ডারএর মালিক রাম প্রাসাদ ঘোষ জানান যে, তার দোকান থেকে নগদ ২১,৬০০ টাকা চুরি সহ ২০মণ মিষ্টি নষ্ট করেছে দুর্বৃত্তরা। দিনা স্টোরের মালিক মোহাম্মদ মিঠুন জানান নগদ ২,৪০০ টাকা ও একটি মোবাইল সেট খোয়া গিয়েছে। রজনীগন্ধা ভ্যারাইটিস স্টোরের মালিক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান দোকান হতে বিভিন্ন ধরণের পণ্য নিয়ে গিয়েছে দুর্বৃত্ত। সকাল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে দোহার থানায় একটি জেনারেল ডাইরি করা হয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...