দোহার-নবাবগঞ্জে রোডমার্চে যেতে পথে পথে বাধা

প্রকাশ:

শেয়ার করুন:

নিউজ৩৯ ♦ চট্টগ্রাম অভিমুখে বিএনপি’র রোডমার্চ শুরু হয়েছে ঢাকার নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সকাল সোয়া দশটায় গুলশানের বাসা থেকে বের হয়ে নয়াপল্টনে এলে তার নেতৃত্বে রোডমার্চের চার হাজার গাড়ির বহর চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করে। পথে আরো দুই হাজার গাড়ি যোগ দেয় এ বহরে। 

এদিকে এ রোডমার্চে অংশ নিতে দোহার-নবাবগঞ্জ-কেরাণীগঞ্জ থেকে শত শত নেতাকর্মী ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশি বাধার মুখে পড়ে বলে জানান নেতাকর্মীরা।

বিশেষ করে দোহার থেকে নাজমুল হুদার ব্যানার বহনকারী ১৮টি হায়েস গাড়ির প্রথমে নবাবগঞ্জে ও পরে কেরানীগঞ্জে ২নং বুড়িগঙ্গা সেতুতে বাধার মুখে পড়ে বলে জানা যায়। একই ঘটনা নবাবগঞ্জ থেকে আসা ৩০ টি মাইক্রবাসের ক্ষেত্রেও ঘটে বলে জানা গেছে। তবে রাত ১টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায় তারা খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে।

দোহার নবাবগঞ্জের নেতাকর্মীদের মধ্যে যারা আছেন তারা হল ঢাকা জেলা ছাত্রদল সহ-সভাপতি মিজানুর রহমান আলম। নবাবগঞ্জ থানা ছাত্রদল সভাপতি, দোহার থানা ছাত্রদল সভাপতি আবুল হাশেম, যুগ্ম সাধারন সম্পাদক সেণ্টু ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও জয়পাড়া কলেজ ছাত্রদল সভাপতি মোঃ জহিরুল ইসলাম সহ প্রায় ৫০০ নেতাকর্মী।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...