রাতে ডাকাতি, দিনে চুরি; এই নিয়ে আমরা বাস করি

প্রকাশ:

শেয়ার করুন:

সম্পাদকীয়: বেশ কিছুদিন বন্ধ থাকার পর দোহার -নবাবগঞ্জ- কেরাণিগঞ্জে আবারও ডাকাতি বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে দোহারের নারিশা, লটাখোলা; নবাবগঞ্জের আগলা, গালিমপুর ও সিরাজদিখান সীমান্ত; কেরাণীগঞ্জের মরিচা, বন্দর ডাকপাড়াতে ডাকাতির ঘটনা ঘটেছে।

আতঙ্কে মানুষজন রাতে ঘুমুতে পারছে না। তাদের আশঙ্কা শীতের রাত অনেক লম্বা হওয়ার কারণে আগামী দিন গুলোতে এইসব ঘটনা আরও বৃদ্ধি পাবে। এলাকাতে পাহারার ব্যাবস্থা করা হলেও তা ডাকাতি প্রতিরোধে খুব কার্যকর নয়। এছাড়া ২/১ জন ডাকাত বিভিন্ন সময়ে ধরা পড়লেও আইনের ফাঁকগলে বেরিয়ে যাচ্ছে, এবং অভিযোগ রয়েছে প্রভাবশালীদের স্বার্থ থাকায় থানা বা প্রসাশন তেমন ভুমিকা পালন করতে পারছে না।

এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। এর উপর মরার উপর খড়ার ঘা হয়ে দেখা দিয়েছে দিনের বেলায় চুরি। সাধারণত এই সব চোররা বাড়ীর আশেপাশে ওঁত পেতে থাকে; ঘর খোলা পেলে মোবাইল ও অন্যান্য সামগ্রী নিয়ে দ্রুত পালিয়ে যায়।

গত এক ৩ দিনে লটাখোলা, রুহিতপুর ও কেরানীগঞ্জের কদমতলাতে এরকম চুরির ঘটনায় প্রায় ২০টি মোবাইল খোয়া গেছে। এসবের সাথে এলাকার মাদকাসক্ত ও বখাটেরা জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেন।

ঈশ্বরচন্দ্র গুপ্ত বাবার চিঠির জবাবে কলকাতায় তার বসবাসের অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন- “রাতে মশা, দিনে মাছি; এই নিয়ে কোলকাতা আছি।” বর্তমানে ঢাকার দক্ষিণে দোহার, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জবাসীর অভিজ্ঞতা “রাতে ডাকাতি, দিনে চুরি; এই নিয়ে আমরা বাস করি।”

বিষয়টির প্রতি যত দ্রুত সম্ভব নজর দিয়ে প্রসাশন চিরুনি অভিযান পরিচালনা করবে বলে প্রবাসী অধ্যুসিত এ জনপদবাসীর আকাঙ্ক্ষা।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...