মরণোত্তর স্বাধীনতা পদক পেলেন আবরার ফাহাদ

প্রকাশ:

শেয়ার করুন:

অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক ও মুক্তচিন্তার প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রয়াত ছাত্র আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত করা হয়েছে। দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান হিসেবে এই পদক তার আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার ভোর চারটা ৪৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) আবরার ফাহাদের পদকপ্রাপ্তি এবং তার আত্মত্যাগকে স্মরণ করে একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন, ‌”অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি- আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এর ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!”

২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। আবরারের নির্মম মৃত্যু দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতীক হিসেবে তাকে স্মরণ করা হয়। তার আত্মত্যাগ ও সত্যের পক্ষে দৃঢ় অবস্থানের স্বীকৃতি হিসেবে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদকে ভূষিত করা হলো।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড় ও চিকিৎসকের ফি মওকুফের নির্দেশ

ডেঙ্গু চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ সিট ফাঁকা রাখা এবং টেস্টে ৮০ শতাংশ...

চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে বিএমইটি’র সেবাও

প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ড চালু হলে আলাদা...

দেশজুড়ে গরমে বিপর্যস্ত জনজীবন, ৩৫-৩৭ ডিগ্রি তাপমাত্রায় অতিষ্ঠ ঢাকা, দোহার-নবাবগঞ্জের মানুষ।

দেশজুড়ে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানী ঢাকা, দোহার ও নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায়...

নয়াদিল্লিতে ৮ জুন শুরু হচ্ছে বিজিবি-বিএসএফের ৫৭তম সীমান্ত সম্মেলন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন ৮ থেকে ১১ জুন...