বিশ্বকাপ ফাইনালে থাকবেন ট্রাম্প, তুলে দেবেন ট্রফি

প্রকাশ:

শেয়ার করুন:

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) আমেরিকান সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফ্যান্তিনো বলেন, ‘আমরা প্রেসিডেন্ট (ট্রাম্প)-এর সঙ্গে থাকব, ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই একসঙ্গে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেব। আমরা সব সময়ই একসঙ্গে আছি।’

এই আনুষ্ঠানিক বক্তব্যের অংশটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হোয়াইট হাউসের সরকারি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। তবে ট্রাম্প এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল ১৯ জুলাই নিউ জার্সি-এর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপের ফাইনালে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। ট্রাম্প খেলাধুলার একজন বড় অনুরাগী এবং বিভিন্ন বড় ক্রীড়া আয়োজনে অংশ নিলেও, তিনি এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দলের ম্যাচে উপস্থিত ছিলেন না।

ট্রাম্প ও ইনফ্যান্তিনো এর আগেও যুক্তরাষ্ট্রে একটি ট্রফি প্রদান অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছিলেন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি ৩-০ গোলে পিএসজিকে পরাজিত করার পর পুরস্কার বিতরণী মঞ্চে তারা দুইজনই উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বিশ্বকাপ ফাইনালে থাকবেন ট্রাম্প, তুলে দেবেন ট্রফি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এবং তার...

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও শিরোপা ধরে রাখার প্রধান দাবিদার হিসেবে মাঠে নামছে। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ১৮...

নেইমারের প্রত্যাবর্তন: বদলে যাচ্ছে ব্রাজিলের খেলার ধরণ!

নেইমার ফিরছেন সতীর্থ গ্যাব্রিয়েল মার্তিনেল্লির কথায় এমন ইঙ্গিত মিলতেই উচ্ছ্বাসে ভাসছে ব্রাজিলিয়ান সমর্থকরা। টুর্নামেন্টে সেলেসাওদের সবচেয়ে বড় তারকার...

বাঁচা-মরার ম্যাচে রাতে নামছে ইরান

মাঠের বাইরের ভূরাজনীতি, মার্কিন প্রশাসনের কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আর টেবিলের বাঁচা মরার সমীকরণ মাথায় নিয়েই আজ বেলজিয়ামের মুখোমুখি...