২০২৬ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও শিরোপা ধরে রাখার প্রধান দাবিদার হিসেবে মাঠে নামছে। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে তারা যোগ্যতা অর্জন করেছে। এই যাত্রায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচেই হারিয়েছে তারা (১-০ ও ৪-১ ব্যবধানে)। তবে বাছাইপর্বে ৪টি হার এবং দুর্বল দলের বিপক্ষে কষ্টার্জিত জয় সমর্থকদের মনে কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে।
শক্তির জায়গা ও চ্যালেঞ্জ
- লিওনেল মেসি: ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি ইন্টার মায়ামির হয়ে দারুণ ফর্মে আছেন (২০২৫ মৌসুমে ২৯ গোল ও ১৬ অ্যাসিস্ট)। তবে বড় দলগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে কোনো প্রীতি ম্যাচ না খেলায়, বিশ্বকাপে তার বর্তমান পরীক্ষা হওয়া বাকি।
- কোচ লিওনেল স্কালোনি: ৪৮ বছর বয়সী এই কোচের অধীনেই আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জিতেছে। তার বাস্তবসম্মত ও সুসংহত কৌশলই দলের মূল শক্তি।
- অনুপস্থিতি: দলে আর থাকছেন না অভিজ্ঞ ফরোয়ার্ড অ্যাঞ্জেল দি মারিয়া।
গ্রুপ পর্বের সূচি (গ্রুপ ‘এ’)
- ১৬ জুন: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া (কানসাস সিটি)
- ২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া (ডালাস)
- ২৭ জুন: জর্ডান বনাম আর্জেন্টিনা (ডালাস)
আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাস ও রেকর্ড
- শিরোপা: ৩ বার (১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২)
- বিশ্বকাপে অংশগ্রহণ: ১৯ বার (টানা ১৪ বার)
- সর্বোচ্চ গোলদাতা (বিশ্বকাপে): লিওনেল মেসি (১৩টি গোল)
- সর্বোচ্চ ম্যাচ (বিশ্বকাপে): লিওনেল মেসি (২৬টি ম্যাচ – বিশ্বরেকর্ড)
- সবচেয়ে বড় জয়: ৬-০ ব্যবধানে (১৯৭৮ সালে পেরু এবং ২০০৬ সালে সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিপক্ষে)
২০২৬ বিশ্বকাপের স্কোয়াড
- গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।
- ডিফেন্ডার: বালের্দি, মন্তিয়েল, তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, রোমেরো, ওতামেন্দি, মেদিনা, মলিনা।
- মিডফিল্ডার: পারেদেস, দে পল, বার্কো, লো সেলসো, পালাসিওস, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।
- ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ, লাউতারো মার্তিনেজ।
আপনার মতামত দিন
