বান্দুরার মৃধাকান্দায় একই বাড়ির দুই ঘরে ডাকাতি

প্রকাশ:

শেয়ার করুন:

নিউজ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একই বাড়ির হাছেন ভূইয়া ও সেলিম ভূইয়ার ঘরে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় ৩ জন আহত হয়েছে এবং দুই বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে বাড়ির লোকজন জানায়।

আহতরা হলেন সেলিম ভূইয়া (৩৮), তার মা সফরজান (৬০) ও বোন হোসনা বেগম (৩২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৩টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের  গ্রামের হাছেন ভূইয়া ও সেলিম ভূইয়ার বাড়িতে ১৫/২০ জনের অস্ত্র সজ্জিত ডাকাত দল হানা দেয়।

এ সময় ডাকাতরা হাছেন ভূইয়ার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়।

অপরদিকে ডাকাতরা একই বাড়ির সেলিম ভূইয়ার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে আলমারী ভেঙ্গে বিদেশ যাওয়ার জন্য জমানো ২ লাখ ৮০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে।

ডাকাতরা ঘর থেকে বের হওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দিলে ডাকাতরা সেলিম, তার মা সফরজান বেগম ও বোন হোসনা বেগমকে কুপিয়ে জখম করে।

আহতদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা রয়েছে। নবাবগঞ্জ থানার এসআই মুশফিকুর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ দেয় নি।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...