পুলিশ ক্লিয়ারেন্স এখন অনলাইনে

প্রকাশ:

শেয়ার করুন:

অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন নাগরিকরা। প্রাথমিকভাবে কুমিল্লা ও চাঁদপুর জেলা এবং সিলেট মেট্রোপলিটন এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে এ সেবার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। pcc.police.gov.bd- এ ওয়েবসাইটে গিয়ে এ সেবা নেওয়া যাবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রোগ্রাম অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ড এর মাধ্যমে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন সবাই। বিদেশে যেতে ইচ্ছুক নাগরিকরাও অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন কম্পিউটার কিংবা মুঠোফোনে উভয় ধরনের ডিভাইস থেকে করা যাবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় দলিল এবং সরকারি ফি পরিশোধের চালান স্ক্যানের মাধ্যমে আপলোড করা যাবে। কোন এলাকার থানার অফিসার ইনচার্জের (ওসি) স্বাক্ষর, জেলার পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের (ডিসি) প্রতি স্বাক্ষর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়নের জন্য অপেক্ষা করতে হবে। পরে উপরে উল্লেখিত কর্মকর্তাদের কার্যালয়ের ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ কাউন্টার থেকে পুলিশ ক্লিয়ারেন্স সনদ গ্রহণ করবেন আবেদনকারী।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

ফেসবুকে পোস্ট দিলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা

  সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই প্রণোদনার টাকা বেসরকারি শিক্ষক-কর্মচারীরা...

অন্যের জমি নিজের দাবি করলে ৭ বছরের জেল

অন্যের মালিকানার জমি কেউ নিজের বলে দাবি করছে এমন প্রমাণ পেলে সাত বছরের কারাদণ্ড হবে। অন্য কারও জমি...

শিক্ষা প্রতিষ্ঠানে শিশু বলাৎকার এবং আইনের উপলব্ধি

আমরা যাদেরকে উন্নত রাষ্ট্র বলি সেই ইউরোপ আমেরিকায় অনেক পরিবার আতঙ্কে থাকেন। তার সন্তান কবে যেনো বলে বসেন...

বাদী-বিবাদী মারা যাওয়ার পরেও শেষ হয় না দেওয়ানি মামলা

১৯৬৪ সালে নিবারণ প্রামাণিক নামে এক ব্যক্তি ঢাকার নিম্ন আদালতে একটি দেওয়ানি মামলা করেন। ১৯৯৩ সালে তিনি মারা...