নবাবগঞ্জ এতিমখানার প্রতিষ্ঠাতা সেলিম চৌধুরী পরলোকগত

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার দক্ষিণ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক, নবাবগঞ্জ এতিমখানার প্রতিষ্ঠাতা ও এই এতিমখানার পরিচালক সেলিম চৌধুরী বুধবার রাত এগারটার দিকে ইন্তেকাল করেছেন। মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুর সময় তিনি ৪ মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

তার এই বনাঢ্য জীবনে বিশিষ্ট বাম রাজনীতিবিদ আব্বাস আলী খানের সহচার্যে আসেন। তার কাছ থেকে বাম আদর্শে অনুপ্রানীত হয়ে ছাত্রজীবনে বাম রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তিনি ইসলামী আর্দমে ঝুকে পড়েন। এবং ইসলামী আদর্শে অনুপ্রানীত হয়ে নবাবগঞ্জে বিভিন্ন মসজিদ মাদ্রাসা তৈরীতে ব্যাপক অবদান রাখেন। এরই ধারাবাহিকতায় তিনি নবাবগঞ্জে গড়ে তোলেন এই অঞ্চলের বিখ্যাত নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসা। নিজের প্রত্যক্ষ তত্তাবধানে তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই মাদ্রাসার পরিচালক ছিলেন।

তার জানাজা বাদ জুম্মা দুপুর ২.৩০ মিনিটে নবাবগঞ্জ পাইলট স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। তার শোক সন্তপ্ত পরিবার নিউজ ৩৯ এর মাধ্যমে জানিয়েছে তার গুনগ্রাহীরা যারা জানাজায় অংশ নিতে ইচ্ছুক তারা যেন যথাসময়ে উল্লখিত স্থানে উপস্থিত থাকে।

নিউজ৩৯ এর পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারকে সন্তনা ও সেলিম চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হচ্ছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...