পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারে শ্রমিক ও অটোচালকদের মাঝে খাবার পানি বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। এই সময় তিনি বলেন, “শ্রমিকেরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতি সহানুভূতি ও সম্মান দেখানো আমাদের নৈতিক দায়িত্ব।

জামায়াতে ইসলামী সবসময় শ্রমজীবী মানুষের পাশে আছে এবং থাকবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র আমির এডভোকেট ইব্রাহিম খলিল এবং স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয়রা ব্যারিস্টার নজরুল ইসলামের এই উদ্যোগকে স্বাগত জানান।

আপনার মতামত দিন
