দোহারে ৩ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫

প্রকাশ:

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, দোহার (ঢাকা): ঢাকার দোহার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী এবং ২ জন ভ্রাম্যমাণ আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ২:০০ ঘটিকায় দোহার থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দোহার থানার এসআই (নিঃ) ফরিদ উদ্দিন এবং এসআই (নিঃ) প্রসাদ কুমার চাকী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ২০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী এবং অন্য ২ জন ভ্রাম্যমাণ আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
ফিরুজ (২৮), পিতা- পাঁচু খা (সাং-দোহার বাজার)
সিদ্দিক (২৫), পিতা- মৃত মোকসেদ হাওলাদার (সাং-দোহার খালপাড়)
ফাহাদ (২১), পিতা- তোতা মিয়া (সাং-দোহার খালপাড়)
কাওছার (২২), পিতা- কামাল খা (সাং-চরলটাখোলা)
মোসাঃ ফাহিমা আক্তার (৩৮), স্বামী- আলমাছ (সাং-চর লটাখোলা)
দোহার থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

২৮ জুন দোহারে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে দোহার উপজেলা স্বাস্থ্য...

দোহারে গুড নেইবার্স সিডিপির আয়োজনে স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

আবু নাঈম, দোহার (ঢাকা): আজ ২৪ শে জুন ২০২৬ দোহারের চরকুশাইয়ে গুড নেইবার্স দোহার সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য...

দোহারে মাদক ও বিভিন্ন মামলায় নারীসহ ৪ জন গ্রেফতার: ইয়াবা ও গাঁজা উদ্ধার

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৪...

দোহারে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ এবং অন্য মামলাই আটক ১ জন

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার থানা পুলিশ পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং অন্য মামলার আরও...