দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
ফারুক শেখ (৩৬), পিতা: ইউনুছ শেখ, সাং-চর কুশাই (দেবক ব্রিজের কাছে)।
মোঃ আকাশ বেপারী (২৪), পিতা: আবুল বেপারী, সাং-চর কুশাই (দেবক ব্রিজের কাছে)।
মোঃ বাবু শেখ (২৯), পিতা: শেখ আবুল, সাং-কার্তিকপুর বাজার।
তারেক বেপারী (৩০), পিতা: রব বেপারী, সাং-চর পরুলিয়া।
ডলি আক্তার, স্বামী: সহিদুল ইসলাম, সাং-হাতুড়পাড়া (বড় ইকরাশি)। গ্রেপ্তারকৃতরা সবাই দোহার উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, দোহার থানার এসআই (নিঃ) জীবন চন্দ্র বর্মণ এবং এসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্য একটি মামলার ১ জন আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
দোহার থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত দিন
