মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি : ঢাকা জেলার দোহার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চারটি নতুন রাস্তার নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে পৌরসভার প্রশাসক তানিয়া তাবাসসুম প্রধান অতিথি হিসেবে এই উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম মামুনুর রশিদ, সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নাফিজ উদ্দিন চৌধুরী, বেগম আয়েশা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক শামীমা আক্তার,পদ্মা সরকারি কলেজের প্রভাষক ও সাংবাদিক মাহমুদুল হাসান সুমন, ওসমান গনি রুমু, জুলহাস উদ্দিন, মোঃ সেলিম,মো: আজাদ, কাওসার হোসেন রিপন, জহিরুল ইসলাম, আব্দুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকৃত সড়কসমূহের বিবরণ:
১. পৌরসভার দক্ষিণ গেট থেকে সহকারী অধ্যাপক মিলন হোসেনের বাড়ি পর্যন্ত (ওয়ার্ড ৪) যার দৈর্ঘ্য: ২৫৫ মিটার ও প্রস্থ: ১০ ফুট।এর নির্মাণ ধরণ: ইট সোলিং রাস্তা।প্রকল্প ব্যয়: ৯,৯২,০৯১ টাকা ও ঠিকাদারি প্রতিষ্ঠান: আকিল এন্টারপ্রাইজ।
২. উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া এলাকার হাইমিয়া মসজিদ থেকে সেলিম ভূইয়ার বাড়ি পর্যন্ত (ওয়ার্ড ০৪)।যার দৈর্ঘ্য: ২২২ মিটার ও প্রস্থ: ১০ ফুট।এর প্রকল্প ব্যয়: ৯,১০,৪৬৯ টাকা ও ঠিকাদারি প্রতিষ্ঠান: জাবির এন্টারপ্রাইজ।
৩. চৌধুরী বাজার এলাকার নতুন কবরস্থান সংলগ্ন রাস্তা (ওয়ার্ড ৩) যার দৈর্ঘ্য: ৯০ মিটার ও প্রস্থ: ১০ ফুট।এর নির্মাণ ধরণ: RCC (রিইনফোর্সড কনক্রিট) ঢালাই ও
প্রকল্প ব্যয়: ৮,৭৫,৩৪৬ টাকা।
ঠিকাদারি প্রতিষ্ঠান: রাসেল ট্রেডার্স।
৪. মাঝিপাড়া মাঠ সংলগ্ন ( ওয়ার্ড ৫) এলাকায় রাস্তা যার দৈর্ঘ্য: ১৫৭ মিটার ও প্রস্থ: ১০ ফুট।এর প্রকল্প ব্যয়: ৯,২২,৭৪৫ টাকা ও ঠিকাদারি প্রতিষ্ঠান: রাসেল ট্রেডার্স।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক তানিয়া তাবাসসুম বলেন, “দোহার পৌরসভার নাগরিকদের জীবনমান উন্নয়নে অবকাঠামোগত কাজের কোনো বিকল্প নেই। এই চারটি রাস্তার কাজ শেষ হলে চলাচলের দুর্ভোগ কমবে, যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। আমরা স্বচ্ছতা ও মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় স্থানীয় বাসিন্দারাও রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং পৌর প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান
