শরিফ হাসান: জয়পাড়া ও ডিএনকে পরিবহনের যাত্রীসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাস মালিক সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রশাসনের দেওয়া ৪৮ ঘন্টার আল্টিমেটামের প্রতিবাদে ঘোষিত হয়েছে। প্রশাসন অবৈধভাবে দখলকৃত বাস স্যান্ড (বাস পার্কিং ও টার্মিনাল এলাকা) সরিয়ে নেওয়ার জন্য এই আল্টিমেটাম দিয়েছিল।
প্রতিবাদ ও বাস সেবা বন্ধের কারণ হিসেবে জয়পাড়া ও ডিএনকে পরিবহনের মালিক সমিতি জানিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বাস স্যান্ড সরানোর জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।
বাস মালিক সমিতি দাবি করেন, দীর্ঘদিন ধরে এই স্থানটি বাস পার্কিং ও টার্মিনাল হিসেবে ব্যবহার হয়ে আসছে। হঠাৎ করে এটিকে অবৈধ ঘোষণা করে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে, যা তাদের ব্যবসায়িক স্বার্থে ব্যাপক ক্ষতি করবে।
পূর্ববর্তী নির্দেশনা ও বর্তমান অবস্থা
উল্লেখ্য, এর আগে প্রশাসন এক মাসের সময় দিয়ে বাস স্যান্ডটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু বাস মালিকরা তা আমলে না নিলে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের বক্তব্য, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বাস স্যান্ড পরিচালনা করা হচ্ছে, যা আইনত দণ্ডনীয়।
অন্যান্য পরিবহন বিভিন্ন স্থানে তাদের নিজস্ব ওয়ার্কশপসহ পার্কিং স্ট্যান্ডের জন্য জমি নিয়েছে। এছাড়াও, এটি দোহারের প্রাণকেন্দ্র। প্রায় ৫ টি বড় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, উপজেলা প্রশাসন, পৌরসভা, দোহার প্রেসক্লাব, পশু হাসপাতাল এবং ২টি বড় বাজার এখানে অবস্থিত। এখানে, একটি পাব্লিক বাস পার্কিং স্ট্যান্ড জনগণের জন্য সমস্যা।
এদিকে, বাস সেবা বন্ধের কারণে জয়পাড়া ও আশেপাশের এলাকার যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিকল্প বাস সার্ভিস চালু থাকায় স্বস্তি মিলেছে।
এই ইস্যুতে ঢাকায় নিয়মিত যাতায়াতকারী মুনির মাহমুদ নিউজ৩৯কে বলেন, শহরের পাশ্ববর্তী কোন স্থানে পার্কিং স্ট্যান্ড হলে সবার জন্যই ভালো হয়।
আপডেট:
চালু হয়েছে জয়পাড়া-ডিএনকে পরিবহন। দোহার উপজেলা প্রশাসনের সাথে বাস কর্তৃপক্ষের মিটিংয়ের জয়পাড়া-ডিএনকে পরিবহনকে ২৭ এপ্রিল পর্যন্ত সময় দেয়া হয়েছে বাস ডিপোর যায়গা নির্ধারণের জন্য। এই সময়ের মধ্যে নতুন যায়গা নির্ধারণের ডকুমেন্ট দেখাতে পারলে এক মাস সময় পাবে স্থানান্তরের জন্য। অন্যথায় ২৮ তারিখের পর আবার অভিযান হবে।
যাত্রীদের জন্য বিকল্প সেবা
জয়পাড়া ও ডিএনকে পরিবহনের সেবা বন্ধ থাকাকালীন যাত্রীদের সুবিধার জন্য বিকল্প বাস সার্ভিস চালু থাকবে। যাত্রীরা নিম্নোক্ত বাসগুলোতে চলাচল করতে পারবেন:
- আরাম ও নগর পরিবহন: জয়পাড়া থানার মোর থেকে ঢাকার রুটে চলাচল করবে।
- যমুনা পরিবহন: বাশতলা মোর থেকে ঢাকার দিকে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
বাস মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যমুনা পরিবহনের সিট ও যাত্রীসেবা জয়পাড়া পরিবহনের তুলনায় আরও উন্নত এবং আরামদায়ক।
