উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

প্রকাশ:

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম (জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা)-এ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর জেলা পর্যায়ে অংশগ্রহণ করেছে বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ।

ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলায় অবস্থিত বিএএফ শাহীন কলেজে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। জেলা পর্যায়েও তাদের স্বতঃস্ফূর্ত ও সাবলীল অংশগ্রহণ উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহ প্রদান করেন।

প্রতিষ্ঠানটির এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

দোহারে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের কর্মী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।...

দোহারে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার আতঙ্কে এলাকাবাসী ।

আবু নাঈম দোহারঃ দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার মধ্যে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে।...