আসন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির দোহার উপজেলা অভিভাবকদের বসার স্থান ও যানজট নিরসনে ইউএনওকে স্মারকলিপি প্রদান করেছে।

প্রকাশ:

শেয়ার করুন:

শিবির সভাপতি ইলিয়াস হোসেন বলেন : আসন্ন এইচএসসি পরীক্ষা আমাদের দোহার উপজেলার শত শত শিক্ষার্থীর জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। প্রতি বছরই পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বাইরে, কলেজ মোড়, থানার মোড়, মেঘুলা বাজার, নারিশা বাজার এবং পদ্মা সরকারি কলেজের সামনে দুটি প্রধান সমস্যা প্রকট হয়ে ওঠে—প্রথমত, তীব্র যানজট; যার কারণে পরীক্ষার্থীরা মানসিক চাপে ভোগে এবং যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে বাধার সম্মুখীন হয়। দ্বিতীয়ত, দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের অভিভাবকদের দীর্ঘ সময় তীব্র রোদ বা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, যা অত্যন্ত কষ্টদায়ক ও অমানবিক।

তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজ ও সাধারণ মানুষের যেকোনো যৌক্তিক প্রয়োজনে সবসময় পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ আমরা দোহার উপজেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছি।

তিনি আরও বলেন, আমরা ইউএনও মহোদয়কে আশ্বস্ত করেছি যে, প্রশাসনের এই জনকল্যাণমূলক উদ্যোগে ইসলামী ছাত্রশিবির দোহার উপজেলার নেতাকর্মীরা মাঠপর্যায়ে স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে। আমরা আশা করি, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এই ছাত্র ও অভিভাবকবান্ধব দাবিগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আসুন, দল-মত নির্বিশেষে আমরা সবাই মিলে আমাদের ছোট ভাই-বোনদের জন্য একটি সুন্দর, শান্ত ও যানজটমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করি।
সবাইকে ধন্যবাদ।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

পায়ে আঘাত, মনে ভাঙন—ব্র্যাকের সহায়তায় নতুন জীবনের স্বপ্ন দেখছেন বিদেশফেরত আনোয়ারা

মোঃআল-আমিন,দোহার: স্বামীর সঙ্গে বিচ্ছেদ, সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, ঋণের বোঝা আর প্রবাসজীবনের দুর্ঘটনা—একের পর এক দুঃসহ অভিজ্ঞতায় জীবন...

দোহারে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, অতিরিক্ত বিদ্যুৎ বিল ও মোবাইল ব্যবহারের ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত

*দোহার (ঢাকা) প্রতিনিধি:* ঢাকার দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে জুন মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন...

দোহারে বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে ডিজিটাল সেবার সম্প্রসারণ

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর...

মাদকবিরোধী সমাবেশ ও সিসি ক্যামেরা বিতরণ অনুষ্ঠিত, মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

মাহমুদুল হাসান সুমন : ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দুবলি বাজারে ৩০ জুন মংগলবার মাদকবিরোধী সমাবেশ ও সিসি...