আবার মৈনটে পদ্মা পানিতে ডুবে যুবকের মৃত্যু

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার দোহার উপজেলায় মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাটের পদ্মা নদীর পানিতে ডুবে মো. রবিন (১৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মৈনট ঘাটের পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। রবিন ঢাকার জুড়াইন এলাকার মো. রফিক হোসেনের ছেলে।

রবিনের বাবা জানান, শুক্রবার সকালে পিকনিকের উদ্দেশ্যে রবিন তার ৪০ জন বন্ধুর সঙ্গে দোহারের মৈনট ঘাটে যায়। বিকেল সাড়ে ৪টায় তার বন্ধুরা আমাকে ফোন দিয়ে জানায় পদ্মায় গোসল করতে নেমে সবাই উঠলেও রবিন ওঠেনি। আশপাশে খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে রাত ৯টায় মৈনট ঘাটে আসি। সারারাত খোঁজাখুঁজির পর সকালে ডুবুরি দল এসে রবিনের মরদেহ উদ্ধার করেছে।

রবিন বাবা-মায়ের একমাত্র সন্তান। তিনি মোটর মেকানিক বলে জানান তার বাবা রফিক হোসেন। অন্যদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রবিনের মা।

মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল হুদা বলেন, পানিতে ডুবে যেন কারও প্রাণহানি না হয় সেজন্য আমরা সর্বদা ভ্রমণকারীকে পদ্মা নদীর পানির গভীরতা সম্পর্কে অবগত করি। পাশাপাশি আমাদের পুলিশ ফাঁড়ি ও দোহার প্রশাসনের পক্ষ থেকে পদ্মায় নেমে গোসল করা থেকে নিষেধাজ্ঞা রয়েছে। প্রাশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেকেই গোসল করতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। ফলে প্রাণহানি ঘটে। আগামীতে যেন কারও কোনো প্রাণহানির ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হবে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

দোহারে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের কর্মী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।...

দোহারে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার আতঙ্কে এলাকাবাসী ।

আবু নাঈম দোহারঃ দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার মধ্যে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে।...